শনিবার, ২ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

৬ দিনেও উদ্ধার হয়নি পশ্চিমবঙ্গে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
৬ দিনেও উদ্ধার হয়নি পশ্চিমবঙ্গে ডুবে যাওয়া বাংলাদেশি জাহাজ
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ঘটনার ৬ দিন কেটে গেলেও উদ্ধার করা যায়নি পশ্চিমবঙ্গের মুড়িগঙ্গা নদীতে ডুবে যাওয়া ছাই বোঝাই বাংলাদেশি জাহাজ। আর এতে একটু একটু করে নদীর পানিতে মিশছে জাহাজের তেল ও মজুদ ছাই। ফলে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কায় ভুগছেন নদী তীরবর্তী অঞ্চলের মানুষজন। খবর-কলকাতা ব্যুরো

গত বৃহস্পতিবার ‘এমভি সোহান মালতি’ নামের বাংলাদেশি জাহাজটি পশ্চিমবঙ্গের বজবজ পাওয়ার প্লান্ট থেকে থেকে ছাই (ফ্লাই অ্যাশ) নিয়ে ফিরছিল। ওইদিন বিকেল নাগাদ জাহাজটির তলদেশ ফেটে পানি ঢুকতে শুরু করে। নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ নদীতে বার্জটি দুলতে থাকে। শুক্রবার সকালে বার্জটি প্রায় সম্পূর্ণ নদীর পানিতে নিমজ্জিত হয়ে পড়ে। যদিও সেসময় জাহাজটিতে থাকা ৮ জন নাবিককে উদ্ধার করে স্থানীয় মৎস্যজীবী ও উপকূল রক্ষী বাহিনী। তবে উদ্ধার হওয়া এই আটজন নাবিককে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে যেমন কোনো উদ্যোগ লক্ষ্য করা যায়নি। তেমনি ডুবে যাওয়া জাহাজ উদ্ধারেও ধীরগতি রীতিমতো নদী তীরবর্তী অঞ্চলের মানুষের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের দাবি জাহাজটিকে মজু থাকা তেল ও ছাই ইতিমধ্যেই নদীর পানিতে মিশতে শুরু করেছে। এমন অবস্থায় জাহাজটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব না হলে নদীর প্রাণিসম্পদের বড় ক্ষতি হবে। ক্ষতি হবে নদীর ওপর নির্ভর করে থাকা শত শত মৎস্যজীবী পরিবারেরও। স্থানীয়দের দাবি ডুবে যাওয়া জাহাজটিতে দিনে কিংবা রাতে কোনো রকম সিগন্যাল লাইটের ব্যবস্থা করেনি পোর্ট ট্রাস্ট। ফলে একই এলাকায় আবারও বিপদের আশঙ্কা থেকে যাচ্ছে।

যদিও গত সোমবার দেখা যায়, নদীতে হালকা ভেসে থাকা জাহাজটি থেকে বস্তায় বস্তায় ছাই তোলা হচ্ছে। জাহাজটিতে কর্মরত হোসেন খাঁ বলেন, জাহাজ থেকে ছাই বস্তায় করে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ছাই খালি না করা পর্যন্ত জাহাজটি তোলা সম্ভব নয়। ছাই খালি করে ঠিক কবে জাহাজ উদ্ধার করা হবে সেই বিষয়েও তিনি কিছু জানাতে পারেননি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ঠাকুরগাঁওয়ের ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Next Post

কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

Next Post
কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

কুয়েটে ভিসি নিয়োগের দাবিতে মানববন্ধন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET