বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেলেন শ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তারা

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৯ জুলাই ২০২৫.১২:০৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বাংলাদেশ ব্যাংকের সম্মাননা পেলেন শ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তারা
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির সময় ২০ মিলিয়ন ডলারের জালিয়াতি লেনদেন রুখে দিয়ে সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় শ্রীলঙ্কার প্যান এশিয়া ব্যাংকিং করপোরেশনের (পিএবিসি) কর্মকর্তাদের বিশেষ সম্মাননা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গত বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ ব্যাংক ভবনে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই সম্মাননা তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক ড. বাহারুল আলম, বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার, বাংলাদেশ ব্যাংকের চারজন ডেপুটি গভর্নর, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) প্রধান এবং প্যান এশিয়া ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

অনুষ্ঠানের শুরুতে ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান বলেন, ২০১৬ সালের রিজার্ভ চুরির ঘটনার সময় শ্রীলঙ্কার ব্যাংক কর্মকর্তারা যে সতর্কতা ও পেশাদারত্ব দেখিয়েছেন, তা আন্তর্জাতিক অর্থনৈতিক খাতের জন্য এক উজ্জ্বল উদাহরণ। তাদের ওই ভূমিকা শুধু বাংলাদেশকেই নয়, গোটা বিশ্ব ব্যাংকিং ব্যবস্থাকেই এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর তার সমাপনী বক্তব্যে বলেন, এই সম্মাননা কেবল কৃতজ্ঞতা নয়, বরং সততা, দায়িত্ববোধ এবং আন্তঃদেশীয় সহযোগিতার প্রতীক। শ্রীলঙ্কার ব্যাংকারদের সাহসী সিদ্ধান্ত বাংলাদেশের সাইবার নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অনুষ্ঠানে বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিপাক্ষিক সম্পর্ক, আর্থিক খাতে সাইবার সুরক্ষা, নিয়ন্ত্রণ ও আঞ্চলিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাল্টিমিডিয়া উপস্থাপনা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, প্রাকৃতিক সৌন্দর্য ও আন্তর্জাতিক শান্তিরক্ষায় অবদানও তুলে ধরা হয়।

সম্মাননা অনুষ্ঠানের শেষপর্যায়ে দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক আর্থিক অপরাধ দমন, প্রযুক্তিনির্ভর তদারকি এবং ভবিষ্যতে আরও নিবিড় সহযোগিতার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ফেডারেল ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি হয়। বিভিন্ন সময় ১ কোটি ৫০ লাখ ডলার ফেরত আনা সম্ভব হয়। কিন্তু এখনও ৬ কোটি ৬০ লাখ ডলার উদ্ধার করা সম্ভব হয়নি।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পুরোনো খোয়াই দখলমুক্তির দাবিতে হবিগঞ্জে নাগরিক সভা

Next Post

নতুন ভোরের প্রতীক্ষায় দুই পাড়ের মানুষ

Related Posts

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে
অর্থ ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
নতুন ভোরের প্রতীক্ষায় দুই পাড়ের মানুষ

নতুন ভোরের প্রতীক্ষায় দুই পাড়ের মানুষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

সোশ্যাল মিডিয়া কি প্যারালাল সরকার হয়ে যাচ্ছে?

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET