রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত-যুক্তরাষ্ট্র: ট্রাম্প

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ১৯ জুলাই ২০২৫.১২:০৮ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বাণিজ্য চুক্তির খুব কাছাকাছি ভারত-যুক্তরাষ্ট্র: ট্রাম্প
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার ‘খুব কাছাকাছি’ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গত বুধবার হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। আবার এদিন মার্কিন সম্প্রচার মাধ্যম রিয়েল আমেরিকাস ভয়েসকে দেয়া সাক্ষাৎকারে একই কথা বলেন ট্রাম্প। ট্রাম্প বলেন, আমরা ভারতের সঙ্গে একটি চুক্তি করার বিষয়ে খুব কাছাকাছি রয়েছি। এই চুক্তির আওতায় ভারত বাজার উন্মুক্ত করবে। খবর: বিবিসি।

গত ২ এপ্রিল বিভিন্ন দেশের ওপর উচ্চহারে পাল্টা শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। ভারতের ওপর আরোপ করা হয় ২৭ শতাংশ শুল্ক। পরে ৯ জুলাই পর্যন্ত ওই শুল্ক স্থগিত করে ওয়াশিংটন। এ সময়ের আগ পর্যন্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তির জন্য আলোচনার সুযোগ দেয়া হয়। যদিও সম্প্রতি এই সময়সীমা বাড়িয়ে ১ আগস্ট করা হয়েছে।

ভারত সরকারের সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে ভারতের একটি প্রতিনিধিদল ওয়াশিংটনে অবস্থান করছে। এর আগে গত মাসে ভারতীয় কর্মকর্তাদের একটি দল আরেক দফা আলোচনার জন্য ওয়াশিংটনে অবস্থানের মেয়াদ বাড়িয়েছিল।

চলমান আলোচনার মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্র দুই পক্ষই একটি চুক্তিতে পৌঁছানোর বিষয়ে আশাবাদী ছিল। গত মঙ্গলবার চুক্তিতে পৌঁছানোর বিষয়ে একটি ইঙ্গিতও দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, চুক্তির অংশ হিসেবে ভারতের বাজারে ‘প্রবেশ’ করবে যুক্তরাষ্ট্র।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে ইন্দোনেশিয়া। ওই চুক্তি অনুযায়ী, ইন্দোনেশিয়ায় মার্কিন প্রতিষ্ঠানগুলোর অবাধ প্রবেশের সুযোগ দেয়া হয়েছে। ইন্দোনেশিয়ার মতো ভারতের সঙ্গে চুক্তিও একই পথে এগোচ্ছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, একইভাবে ভারত কাজ করছে। আমরা ভারতে প্রবেশ করতে যাচ্ছি।

বছরের পর বছর ধরে ভারতের কৃষি খাতে আরও বৃহৎ পরিসরে প্রবেশের জন্য তৎপরতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে খাদ্য নিরাপত্তা মানুষের জীবিকা ও লাখ লাখ ক্ষুদ্র কৃষকের স্বার্থের কথা উল্লেখ করে নিজের কৃষি খাতের সুরক্ষা দিয়ে এসেছে নয়াদিল্লি। এরই মধ্যে সম্প্রতি ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদারে পরিণত হয় যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে বাণিজ্য পৌঁছায় ১৯ হাজার কোটি ডলারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ট্রাম্প এই বাণিজ্য ৫০ হাজার কোটি ডলারে উন্নীত করতে চান। সে লক্ষ্যে এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যের ওপর শুল্ক কমিয়েছে ভারত সরকার। এরপরও ভারতের সঙ্গে বাণিজ্যে যুক্তরাষ্ট্রের চার হাজার ৫০০ কোটি ডলার ঘাটতি রয়েছে। এই ঘাটতিও কমাতে চান ট্রাম্প।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দক্ষিণ কোরিয়ায় আত্মহত্যার হার শীর্ষে ও জন্মহার তলানিতে

Next Post

ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ঝুলে আছে একীভূতকরণ

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচক নিম্নমুখী, বেড়েছে লেনদেন

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা
আন্তর্জাতিক

হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধের ঘোষণা ইরানের, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা

সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক

সমুদ্রে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া

Next Post
ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ঝুলে আছে একীভূতকরণ

ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক, ঝুলে আছে একীভূতকরণ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

সন্তানকে উদ্বুদ্ধ করবেন কীভাবে?

কৃত্রিম বুদ্ধিমত্তা এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

ট্রাকস্ট্যান্ডে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস!

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

বিশ্বমানের স্কুল শিক্ষা গড়ার এখনই সময়

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭

এক দিনে হাম এবং উপসরর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু এবং আক্রান্ত ১১৯৭




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET