বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

উত্তাল ঢেউয়ে ভাঙছে সৈকত

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৭ জুলাই ২০২৫.১২:০০ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, শেষ পাতা, সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
উত্তাল ঢেউয়ে ভাঙছে সৈকত
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

এস.এম. রুবেল, কক্সবাজার : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্রের ঢেউয়ে কক্সবাজার সমুদ্রসৈকতের বিভিন্ন অংশে দেখা দিয়েছে ভয়াবহ ভাঙন। ঢেউয়ের তীব্র আঘাতে ধসে পড়ছে জিও ব্যাগের বাঁধ, বিলীন হচ্ছে ঝাউবাগান এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে সৈকতসংলগ্ন পর্যটন অবকাঠামো। জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে উপকূলীয় নিচু এলাকা ও শহরের বিভিন্ন স্থান।

সরেজমিন গতকাল শনিবার সকালে দেখা গেছে, সমুদ্রের উত্তাল ঢেউয়ের আঘাতে সৈকতের শৈবাল, লাবণী ও কবিতা চত্বর পয়েন্টের বালিয়াড়ি ভাঙতে শুরু করেছে। পাশাপাশি মেরিন ড্রাইভের পাশের ঝাউবাগানের বড় একটি অংশ ধসে পড়েছে। এর প্রভাব পড়েছে টেকনাফের দিকে প্রসারিত তিন কিলোমিটার মেরিন ড্রাইভ সড়কেও। বাহারছড়া ঘাট থেকে জিরো পয়েন্ট পর্যন্ত অন্তত ১৫টির বেশি স্থানে সড়কে ফাটল ও ভাঙন দেখা দিয়েছে।

স্থানীয়দের আশঙ্কাÑমেরিন ড্রাইভের পশ্চিম পাশে জিও ব্যাগ বসিয়ে গড়া বাঁধের একাধিক অংশ ধসে যাওয়ায় জোয়ারের পানি জমির ভেতরে ঢুকে পড়ছে। সড়ক পুরোপুরি ভেঙে গেলে আশপাশের কয়েকটি গ্রাম সরাসরি প্লাবিত হওয়ার ঝুঁকিতে পড়বে।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, এলাকাবাসীর কাছ থেকে ভাঙনের খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। ভাঙন রোধে দ্রুত কাজ শুরু হবে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, মেরিন ড্রাইভে ভাঙনের পেছনে একটি বড় কারণ জায়গা ভরাটে সমুদ্র থেকে বালু তোলা। তারা জানান, ট্যুরিজম পার্ক গড়ে ওঠায় জমির দাম বাড়ায় প্রভাবশালীরা অবৈধভাবে বালু তুলে জমি ভরাট করছেন। এতে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়ছে। তারা জানান, মেরিন ড্রাইভের পূর্বপাশে হোটেল-মোটেল গড়ার তোড়জোড় চলছে। অনেক প্রভাবশালী অবৈধভাবে সৈকতের বালু তুলছেন। এসব কারণে এখন একটু বড় ঢেউ এলেই সড়ক ভাঙছে।

সড়ক ও জনপথ বিভাগের কক্সবাজার কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রোকন উদ্দিন খালেদ চৌধুরী বলেন, ‘মেরিন ড্রাইভ সড়কটি সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়নের (ইসিবি) তত্ত্বাবধানে। টেকনাফ অংশে ভাঙনের খবর পেয়েছি। ইসিবি প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।’

আবহাওয়া অধিদপ্তরের কক্সবাজার কার্যালয়ের সহকারী আবহাওয়াবিদ আবদুল হান্নান জানান, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল রয়েছে এবং ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৪৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ফলে শহরের কয়েকটি জায়গায় পাহাড়ধসের ঘটনাও ঘটেছে, যদিও হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে সমুদ্র উত্তাল থাকায় সৈকতে ভিড় করা পর্যটকদেরও সমুদ্রে নামতে দেয়া হচ্ছে না। তবে অনেকেই লাইফগার্ড ও ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা অমান্য করে পানিতে নামায় প্রশাসনকে বেগ পেতে হচ্ছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হত্যা মামলার আসামি হয়েও ঢাকা ওয়াসায় বহাল বদরুল

Next Post

জোয়ারের পানিতে প্লাবিত রাঙ্গাবালীর দুই ইউনিয়ন

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের
জাতীয়

ঢাকা শহরকে পরিচ্ছন্ন নগরীতে রূপ দিতে ১২ দফা কর্মসূচি গ্রহণ সরকারের

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
জোয়ারের পানিতে প্লাবিত রাঙ্গাবালীর দুই ইউনিয়ন

জোয়ারের পানিতে প্লাবিত রাঙ্গাবালীর দুই ইউনিয়ন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET