বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চীনা শিক্ষার্থী ছাড়া মার্কিন শিক্ষাব্যবস্থা নরকে যাবে: ট্রাম্প

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫.১২:০২ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ট্রাম্পের শুল্কনীতি ও দক্ষিণ  এশিয়ায় নতুন সমীকরণ
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অনুগত রক্ষণশীলদের ধারণাকে ভুল প্রমাণ করে লাখ লাখ চীনা শিক্ষার্থীকে মার্কিন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভর্তির অনুমতি দিয়েছেন। তিনি তার প্রস্তাবের পক্ষে সাফাই গেয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রে ছয় লাখ চীনা শিক্ষার্থী আসতে পারে এবং তাদের আতিথ্য দিতে পেরে আমেরিকা সম্মানিত। ট্রাম্প সতর্ক করে বলেন, তাদের ছাড়া মার্কিন কলেজ ব্যবস্থা নরকে যাবে। খবর: সাউথ চায়না মর্নিং পোস্ট।

গত সোমবার ওভাল অফিসে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিউংয়ের সঙ্গে বৈঠকের সময় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি চাইবেন আমি চীনে আসি। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্ক। আপনারা জানেন, শুল্ক ও নানা কারণে আমরা চীন থেকে প্রচুর অর্থ আনছি। আমি অনেক গল্প শুনেছি যে, আমরা তাদের শিক্ষার্থীদের আসতে দেব না। কিন্তু আমরা তাদের শিক্ষার্থীদের আসতে দেব। আমরা এর অনুমতি দেব। এটি খুবই গুরুত্বপূর্ণ—ছয় লাখ শিক্ষার্থী।’

চীনা ছাত্রদের অনুমতি দেয়া পারস্পরিকভাবে লাভজনক বলে উল্লেখ করে ট্রাম্প দাবি করেন, তাদের অনুপস্থিতি আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোকে ধ্বংস করবে। তিনি বলেন, ‘আপনারা জানেন, তারা না এলে কী হবে? আমাদের কলেজ ব্যবস্থা খুব দ্রুত নরকে যাবে।’

ট্রাম্পের এই ঘোষণা তার প্রশাসনের কঠোর ভিসানীতি এবং চীনের প্রতি দৃষ্টিভঙ্গি নিয়ে বিভ্রান্তি আরও বাড়িয়ে তুলেছে। কারণ দুই পরাশক্তি বর্তমানে বাণিজ্য ও প্রযুক্তি নিয়ে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত। একই সঙ্গে এ ঘোষণা ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ঘাঁটির ব্যক্তিত্বদের সঙ্গে আরেকটি বিভাজন তৈরি করেছে, যারা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির প্রচার করেছিলেন এবং সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধে মার্কিন অংশগ্রহণের বিরোধিতা করেছিলেন।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দেশটিতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের দ্বিতীয় বৃহত্তম উৎস হিসেবে চীনকে উল্লেখ করে গত মে মাসে বলেছিলেন, পররাষ্ট্র দপ্তর চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে যুক্ত শিক্ষার্থীদের ভিসা বাতিল করবে এবং নতুন আবেদনকারীদের যাচাই করা আরও জোরদার করবে। ফলে ছাত্রভিসার জন্য নতুন যাচাইকরণ, হার্ভার্ডে বিদেশি শিক্ষার্থী ভর্তি বন্ধ করার পদক্ষেপ এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের আমেরিকায় পড়াশোনা সীমিত করার ভিত্তি প্রসারিত করার পর ট্রাম্প প্রশাসনের একটি নীতিকে বাদ দেয়ায় মার্কিন রক্ষণশীলদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

নিজ রাজনৈতিক মহল থেকে ক্রমবর্ধমান ক্ষোভের মুখোমুখি হয়ে ট্রাম্প এই পরিকল্পনার সমালোচনাকে অপমানজনক বলে উড়িয়ে দেন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার সম্পর্কের দিকে ইঙ্গিত করেন, যা একটি বিস্তৃত কৌশলের অংশ। হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে তিনি বলেন, ‘আমরা চীনের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাচ্ছি এবং আমি প্রেসিডেন্ট শির সঙ্গে খুব ভালো সম্পর্ক বজায় রাখছি। আমার মনে হয়, এটা বলা খুবই অপমানজনক যে শিক্ষার্থীরা এখানে আসতে পারবে না।’

ট্রাম্প আরও বলেন, তিনি শিকে সরাসরি জানিয়েছেন, চীনা ছাত্রদের শিক্ষিত করার জন্য আমেরিকা সম্মানিত। নিরাপত্তা পরীক্ষা-নিরীক্ষার প্রসঙ্গ টেনে তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর শিক্ষার্থী ভর্তির তদারকি সমর্থনের কথা উল্লেখ করে বলেন, আমরা পরীক্ষা করি, আমরা সতর্ক থাকি এবং নজর রাখি—কে আসছে।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রোহিঙ্গা সংকট: উত্তরণের উপায় অনুসন্ধান

Next Post

রাশিয়ার জ্বালানি তেল রপ্তানির প্রধান গন্তব্য সৌদি আরব ও ভারত

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
রাশিয়ার জ্বালানি তেল রপ্তানির প্রধান গন্তব্য সৌদি আরব ও ভারত

রাশিয়ার জ্বালানি তেল রপ্তানির প্রধান গন্তব্য সৌদি আরব ও ভারত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

২০২৬-এর শুরুতেই ৫৬,৪৭৮ বীমা দাবি পরিশোধ করেছে গার্ডিয়ান

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

’সারা লাইফস্টাইল’ ঈদ উল-আযহা কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET