শুক্রবার, ১ মে, ২০২৬
১৮ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সাবেক বিচারপতি মানিকের বর্তমান

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫.১২:৫৫ অপরাহ্ণ
বিভাগ - সারা বাংলা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সাবেক বিচারপতি মানিকের বর্তমান
163
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়া সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে চরম অর্থকষ্টে দিন পার করছেন। মামলার খরচ চালাতে না পেরে নিজের ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন, এমন তথ্য দিয়েছেন তার আইনজীবী মোরশেদ হোসেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে প্রিজন ভ্যানে করে আদালত প্রাঙ্গণে আনা হয় সাবেক বিচারপতি মানিককে। এ সময় তার হাতে হাতকড়া, গায়ে বুলেটপ্রুফ জ্যাকেট, এবং মাথায় হেলমেট পরানো ছিল। নিরাপত্তা ব্যবস্থা ছিলো অত্যন্ত কড়া।

বেলা ১১:৩০টায় তাকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। এরপর বিচারক আদেশ দেয়ার পর ফের হাতকড়া পরিয়ে তাঁকে প্রিজন ভ্যানে তোলা হয়। ওই একই ভ্যানে ছিলেন আরো দুই আলোচিত আসামি, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবদুস সালাম মুর্শেদী, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা

আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিচারপতি মানিকের আইনজীবী বলেন, “তিনি (শামসুদ্দিন চৌধুরী মানিক) বর্তমানে মারাত্মক আর্থিক সংকটে আছেন। মামলা পরিচালনার খরচ চালাতে পারছেন না। এমনকি তিনি তার ল চেম্বারের সব বই বিক্রি করে দিয়েছেন। একজন বিচারপতির জন্য এটি অত্যন্ত কষ্টদায়ক পরিস্থিতি।”

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) তরিকুল ইসলাম আদালতকে জানান, “বিচারপতি মানিকের বিরুদ্ধে ৫ কোটি ৩৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আমরা আদালতে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করি, এবং আদালত তা মঞ্জুর করেন।”

সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বিচারপতি হিসেবে বহুল আলোচিত ছিলেন তার বিতর্কিত রায়, বক্তব্য ও রাজনৈতিক অবস্থানের কারণে। তিনি ছিলেন সুপ্রিম কোর্টের একজন দৃঢ়মতাবলম্বী বিচারপতি, তবে অবসরোত্তর সময়ে তিনি নানা বিতর্কে জড়িয়ে পড়েন।

দুদকের মামলায় গ্রেপ্তার হবার ঘটনা এবং অর্থকষ্টে বই বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

আইনের শীর্ষ পর্যায়ে থেকে দায়িত্ব পালনকারী একজন সাবেক বিচারপতির এমন পরিস্থিতি দেশের বিচারব্যবস্থা ও প্রশাসনের জন্য এক ধরনের চেতনার বার্তা দিচ্ছে আইন সকলের জন্য সমান, এবং অর্থ ও সম্মান সব সময় স্থায়ী নয়।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর

Next Post

খুলনায় দুইদিনে ৪ মরদেহ উদ্ধার

Related Posts

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি
সারা বাংলা

তিন দিন বন্ধের পর আবার সচল আমদানি-রপ্তানি

ইউআইটিএস’র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন
সারা বাংলা

ইউআইটিএস’র আইটি বিভাগের ‘বৈশাখী উল্লাস ১৪৩৩’ উদযাপন

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী
সারা বাংলা

খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিতে বিপ্লব ঘটবে : সংস্কৃতিমন্ত্রী

Next Post
খুলনায় দুইদিনে ৪ মরদেহ উদ্ধার

খুলনায় দুইদিনে ৪ মরদেহ উদ্ধার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET