বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

খেলাধুলায় যুক্তরাষ্ট্রের অতিধনীদের বিনিয়োগ বাড়ছে, কমছে স্টার্টআপে

Share Biz News Share Biz News
শুক্রবার, ৩ অক্টোবর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
খেলাধুলায় যুক্তরাষ্ট্রের অতিধনীদের বিনিয়োগ বাড়ছে, কমছে স্টার্টআপে
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : স্টার্টআপ খাতে বিনিয়োগ কমছে যুক্তরাষ্ট্রের অতিধনী পরিবার ও তাদের বিনিয়োগ সংস্থাগুলোর। তবে তারা দিন দিন খেলাধুলায় বিনিয়োগের দিকে ঝুঁকছে। গোল্ডম্যান স্যাক্সের নতুন এক সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ২৫ শতাংশ পারিবারিক ব্যবসা এরই মধ্যে খেলাধুলা কিংবা টিকিট বিক্রি ও স্টেডিয়ামের মতো খাতে বিনিয়োগের দিকে ঝুঁকে পড়েছে। আরও এক-চতুর্থাংশ ভবিষ্যতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছে। খবর: সিএনবিসি।

সম্প্রতি সে দেশে খেলাধুলা, টিকিট বিক্রি ও স্টেডিয়াম-সংক্রান্ত বেশ কয়েকটি বড় চুক্তি হয়েছে। যেমন প্রয়াত ধনকুবের ডেভিড কচের স্ত্রী জুলিয়া কচ ও তার পরিবার যুক্তরাষ্ট্রের জাতীয় পেশাদার ফুটবল লিগ ন্যাশনাল ফুটবল লিগের (এনএফএল) দল নিউইয়র্ক জায়ান্টসের শেয়ার কিনেছে। গুগেনহেইম পার্টনার্সের প্রধান নির্বাহী ও বিলিয়নিয়ার বা শতকোটিপতি মার্ক ওয়াল্টার ১০ বিলিয়ন বা এক হাজার কোটি মার্কিন ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের জাতীয় পেশাদার বাস্কেটবল লিগ ন্যাশনাল বাস্কেটবল লিগের (এনবিএ) দল লস অ্যাঞ্জেলেস লেকারসের বিপুলসংখ্যক শেয়ার কিনেছেন। আর বে এরিয়ার তিনটি পরিবার, যার মধ্যে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বিনোদ খোসলার পরিবারও রয়েছে, সান ফ্রান্সিসকো ফোর্টিনাইনার্স দলের ছয় শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে।

গোল্ডম্যান স্যাক্সের ওই সমীক্ষায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রের নারীদের লিগ বা নতুন খেলাধুলা নিয়ে বিনিয়োগকারীদের আগ্রহ এখনো কম। সমীক্ষায় অংশগ্রহণকারীদের মাত্র ১৯ শতাংশ জানিয়েছেন, তারা নারীদের জন্য পরিচালিত লিগে বিনিয়োগ করেছেন বা করতে চান। অন্যদিকে ৭১ শতাংশ বিনিয়োগকারী পুরুষদের প্রধান লিগে বেশি আগ্রহ দেখিয়েছেন। নতুন নারীদের লিগ বা পুরুষদের মাইনর লিগে বিনিয়োগের হার আরও কম, মাত্র ১৬ শতাংশ।

গোল্ডম্যান স্যাক্স হচ্ছে বিশ্বের একটি নেতৃস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, যেটি বিনিয়োগ ব্যাংকিং, সিকিউরিটিজ, বিনিয়োগ ব্যবস্থাপনা এবং ভোক্তা ব্যাংকিং-সংক্রান্ত আর্থিক পরিষেবা প্রদান করে। মার্কাস গোল্ডম্যান নামের এক ব্যক্তি ১৮৬৯ সালে নিউইয়র্কভিত্তিক এ প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।

যাহোক, গত জুনে একদল শতকোটিপতি বিনিয়োগকারী একসঙ্গে তিনটি নতুন ডব্লিউএনবিএ ফ্র্যাঞ্চাইজি কিনেছেন। তবে এসব বিনিয়োগ করা হচ্ছে মূলত ভবিষ্যতের শেয়ারমূল্য বৃদ্ধির আশায়, সরাসরি নগদ আয়ের জন্য নয়।

গোল্ডম্যান স্যাক্সের মিনা ফ্লিন বলেছেন, পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানগুলো সাধারণত দীর্ঘমেয়াদি বিনিয়োগ করে। ফলে ক্রীড়া দলের পূর্ণাঙ্গ মালিকানা পেতে তারা ধৈর্য ধরতে পারে। মিনা ফ্লিনের ভাষায়, এর মধ্য দিয়ে দুটি বিষয় একত্র হয় আবেগ ও দীর্ঘ মেয়াদে মূল্য সৃষ্টির স্বার্থ একত্র হয়। এ ছাড়া খেলাধুলাকে মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষা হিসেবেও দেখা হচ্ছে। কেননা এর আয়ের উৎস বহুমুখী, যেমন খেলার সমপ্রচার স্বত্ব থেকে শুরু করে ও টিকিট বিক্রি।

অনেক বড় লিগের মালিকেরা এখন অন্যান্য খেলাধুলা ও এ-সম্পর্কিত ব্যবসায়ে বিনিয়োগের মাধ্যমে ক্রীড়াসাম্রাজ্য প্রসারিত করছেন। যেমন ব্ল্যাকস্টোনের ডেভিড ব্লিটজার। যুক্তরাষ্ট্রের পাঁচটি প্রধান পুরুষদের লিগের প্রতিটিতেই শেয়ারের মালিকানা আছে তার। তিনিই প্রথম ব্যক্তি, যিনি এ পাঁচ ক্ষেত্রেই বিনিয়োগ করেছেন। কেবল এ বছরেই তার ফ্যামিলি অফিস বোল্ট ভেঞ্চারস ফ্যান্টাসি লাইফ (একটি স্পোর্টস বেটিং মিডিয়া প্রতিষ্ঠান), বলার্স (র্যা কেট খেলাধুলার সামাজিক ক্লাবের একটি চেইন) ও ক্লাব অপারেটর প্যাডেল হাউসে বিনিয়োগ করেছে।

গোল্ডম্যান স্যাক্সের ‘ফ্যামিলি অফিস ইনভেস্টমেন্ট ইনসাইটস ২০২৫’ শীর্ষক সমীক্ষায় দেখা গেছে, ধনী পরিবারের মালিকানাধীন বিনিয়োগ সংস্থাগুলো (ফ্যামিলি অফিস) অর্থ খাটানোর জন্য খেলাধুলা খাতের প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে।

সমীক্ষার ফলাফলে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে পুরুষদের মেজর লিগ বিনিয়োগের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয়। ৭১ শতাংশ ফ্যামিলি অফিস এই খাতে আগ্রহী বা এরই মধ্যে বিনিয়োগ করেছে।

এ ছাড়া স্ট্রিমিং প্রযুক্তি এবং স্টেডিয়াম অথবা রিয়েল এস্টেট খাতেও উল্লেখযোগ্য আগ্রহ লক্ষ করা গেছে। উভয় খাতেই ৩১ শতাংশ বিনিয়োগকারী আগ্রহ দেখিয়েছেন। গেমিং খাতকে প্রাধান্য দিয়েছেন ২৬ শতাংশ, ইভেন্ট বা টুর্নামেন্ট ও নতুন বিকাশমান খেলাধুলা—এ দুটিতে আগ্রহ দেখিয়েছেন ২৫ শতাংশ।

তবে নারীদের লিগ ও নতুন উদীয়মান খেলার ক্ষেত্রে আগ্রহ কম। নারীদের প্রতিষ্ঠিত লিগে আগ্রহ দেখিয়েছেন মাত্র ১৯ শতাংশ বিনিয়োগকারী। নারীদের নতুন লিগ, পুরুষদের মাইনর লিগ ও খেলাধুলার পোশাক খাতে আগ্রহ ১৬ শতাংশের। সর্বনিম্ন আগ্রহের খাত হলো বেটিং, যেখানে মাত্র ১৫ শতাংশ বিনিয়োগকারীর আগ্রহ দেখা গেছে।

সমীক্ষার সারসংক্ষেপে বলা যায়, ধনী পরিবারগুলোর বিনিয়োগ মূলত বড় এবং প্রতিষ্ঠিত খাত, বিশেষ করে পুরুষদের লিগ, প্রযুক্তি, অবকাঠামো ও গেমিংকেন্দ্রিক। অন্যদিকে নারীদের লিগ, নতুন খেলাধুলা ও বেটিং খাত এখনও তাদের কাছে তেমন আকর্ষণীয় নয়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্রে চিপ উৎপাদন কারখানা স্থানান্তর করবে না তাইওয়ান

Next Post

ট্রাম্পের মনোনীত প্রার্থী প্রত্যাহার স্বস্তিতে অর্থনীতিবিদরা

Related Posts

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

Next Post
ট্রাম্পের মনোনীত প্রার্থী প্রত্যাহার  স্বস্তিতে অর্থনীতিবিদরা

ট্রাম্পের মনোনীত প্রার্থী প্রত্যাহার স্বস্তিতে অর্থনীতিবিদরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের মিশ্র চিত্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইটিএল ও ইসিএল পণ্যের প্রচারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এবার স্বর্ণেরদাম এক লাফে ১৬২১৩ টাকা বাড়লো, ভরি এখন ২ লাখ ৮৬ হাজার

টানা তৃতীয় দিনের মত কমলো স্বর্ণের দাম, ভরি ২,৪০,৩৩৭ টাকা

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET