সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা কত হওয়া উচিত, সে বিষয়ে সাধারণ নাগরিকেরা মতামত দিতে পারবেন। বাড়িভাড়া, স্বাস্থ্য, শিক্ষাভাতা বাড়ানো উচিত কি না, তাও বলতে পারবেন।
এজন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নিয়ে সাধারণ নাগরিকদের জন্য মতামত জরিপ শুরু করেছে জাতীয় বেতন কমিশন। বুধবার থেকে শুরু হয়েছে এই জাতীয় বেতন স্কেলবিষয়ক অনলাইন জরিপ। কিন্তু পে কমিশনের ওয়েবসাইটে গিয়ে এই জরিপে দেশের যেকোনো নাগরিক এতে অংশ নিতে পাববেন।
জরিপে সাধারণ নাগরিকদের জন্য মোট ৩৫টি প্রশ্ন করা হয়েছে। যেমন সরকারি চাকরিজীবীর ছয় সদস্যের একটি পরিবারের জন্য সর্বনিম্ন মূল বেতন কত হওয়া উচিত, তা জানতে চাওয়া হয়েছে। এছাড়া মূল্যস্ফীতির সঙ্গে বেতন-ভাতা কীভাবে সমন্বয় করা হবে, সে বিষয়েও প্রশ্ন আছে। এছাড়া শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়েও জানতে চাওয়া হয়।
এছাড়া বেতন কম হওয়ার কারণে সরকারি চাকরিজীবীরা দুর্নীতিগ্রস্ত হন কি না, সেই বিষয়েও প্রশ্ন আছে। এছাড়া অবসর গ্রহণের পর সরকারি চাকরিজীবীরা যে সুবিধা পান, তা পর্যাপ্ত কি না এবং সুবিধা বৃদ্ধি নিয়ে মতামত দিতে পারবেন।
সাধারণ মানুষের যে ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে, তা হচ্ছে সরকারি অফিস মানেই হচ্ছে ঘুস বা অবৈধ লেনদেনের কারবারের জায়গা। সরকারি কর্মকর্তা মানে হচ্ছে জনগণের সেবক, এমন বিষয়টিই আমরা জেনে আসছি। কিন্তু তারা আসলে কতটা জনগণের সেবক, তা নিয়ে জনগণের মনেই সব সময় সন্দেহ কাজ করে। আর সংবাদমাধ্যমে সরকারি কর্মকর্তাদের দুর্নীতি নিয়ে প্রকাশিত খবরাখবর থেকেই আমরা বুঝতে পারি বাস্তবতা কতটা বিস্তৃত। দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি নিয়েও বিগত সরকার ব্যর্থ হয়েছে। বরং কোনো কোনো জায়গায় ছাড় দিয়ে দুর্নীতিকে আরও প্রশ্রয় দেয়া হয়েছে। এখন নতুন সরকার দেশ পরিচালনার দায়িত্ব পাওয়ার পর এ কথা জোরেশোরেই উঠেছে—তারা কি পারবে সরকারি অফিসগুলো ঘুস-দুর্নীতিমুক্ত করতে? ব্যবসায়ী সংগঠনের নেতারা এখনও সরকারি অফিসের ঘুস-দুর্নীতির কারণে নিজেদের ভোগান্তি নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেন।
তাই প্রশ্ন উঠেছে, সময়োপযোগী বেতন কাঠামো তৈরি হলে কি অবৈধ উপায়ে অর্থ উপার্জন বন্ধ হবে! এর উত্তর আমরা সবাই জানি। মানুষের চাহিদার শেষ নেই।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বেতনকাঠামো তৈরির পাশাপাশি প্রত্যাশা থাকবে—সরকারি অফিসে সব ধরনের অবৈধভাবে অর্থ উপার্জন বন্ধে জবাবদিহির সংস্কৃতি চর্চার কার্যকর ব্যবস্থা নেয়া।
প্রিন্ট করুন









Discussion about this post