শুক্রবার, ১ মে, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৪ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চট্টগ্রামে শিপিং এজেন্টদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

Share Biz Online Share Biz Online
সোমবার, ৬ অক্টোবর ২০২৫.৬:১৩ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চট্টগ্রামে শিপিং এজেন্টদের নিয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : শিপিং ইন্ডাস্ট্রিতে নিরবচ্ছিন্ন ট্রেড এবং পেমেন্ট সল্যুশনের প্রসারে বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএএ) এর সহযোগিতায় চট্টগ্রামে একটি কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক।

‘সিমলেস ট্রেড অ্যান্ড পেমেন্ট সল্যুশনস রেগুলেটরি কমপ্লায়েন্স অ্যান্ড সেন্ট্রাল ব্যাংক রিপোর্টিং ফর শিপিং এজেন্টস’ শীর্ষক কর্মশালায় আন্তর্জাতিক বাণিজ্যে শিপিং এজেন্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরা হয়। এই খাতে টেকসই উন্নতি নিশ্চিত করার লক্ষ্যে আয়োজনে সিনিয়র ব্যাংকাররা অটোমেশন, কার্যকর পেমেন্ট ব্যবস্থা, নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালন এবং রিপোর্টিংয়ে স্বচ্ছতার ওপর গুরুত্বারোপ করেন।

১৭ সেপ্টেম্বর ২০২৫ চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মকবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসের পরিচালক আরিফুজ্জামান ও অতিরিক্ত পরিচালক মনিরুল হায়দার।

বিএসএএ থেকে উপস্থিত ছিলেন সিকম শিপিংয়ের মালিক আমিরুল হক ও খায়রুল আলম সুজনসহ অ্যাসোসিয়েশনের অন্যান্য পরিচালক ও সদস্যরা। ব্র্যাক ব্যাংক থেকে সেশন পরিচালনা করেন ব্যাংকটির হেড অব রিজিওনাল কর্পোরেট (চট্টগ্রাম) কায়েশ চৌধুরী, হেড অব ট্রানজ্যাকশন ব্যাংকিং ফয়সাল হালিম এবং হেড অব অ্যাকাউন্ট সার্ভিসেস তাহের মৃধা।

একটি দূরদর্শী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক বিশ্বাস করে, শিপিং ইন্ডাস্ট্রি বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের মেরুদণ্ড এবং জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। এই খাতের আধুনিকায়নে সহায়তা করতে ব্র্যাক ব্যাংক ক্লায়েন্টদের উদ্ভাবনী আর্থিক ও ডিজিটাল সল্যুশন প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। এটি তাদের দক্ষতা বাড়াতে ও নিয়ন্ত্রক নির্দেশনা পালনে সহায়তার পাশাপাশি বৈশ্বিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতাও ত্বরান্বিত করবে।

দেশের শিপিং খাতের উন্নয়নে ব্র্যাক ব্যাংকের এ ধরনের উদ্যোগ দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরো বেগবান করবে বলে বিশ্বাস করে ব্যাংকটি।

ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের অর্থায়নে অগ্রাধিকার দেয়ার ভিশন নিয়ে ব্র্যাক ব্যাংক পিএলসি ২০০১ সালে যাত্রা শুরু করে, যা এখন পর্যন্ত দেশের অন্যতম দ্রুত প্রবৃদ্ধি অর্জনকারী একটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জে ‘ব্র্যাক ব্যাংক’ প্রতীকে ব্যাংকটির শেয়ার লেনদেন হয়। ১৯১টি শাখা, ৯৭টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি মানুষের বিশাল কর্মীবাহিনী নিয়ে ব্র্যাক ব্যাংক কর্পোরেট ও রিটেইল সেগমেন্টেও সার্ভিস দিয়ে আসছে। ব্যাংকটি দৃঢ় ও শক্তিশালী আর্থিক পারফরম্যান্স প্রদর্শন করে এখন সকল প্রধান প্রধান মাপকাঠিতেই ব্যাংকিং ইন্ডাস্ট্রির শীর্ষে অবস্থান করছে। বিশ লাখেরও বেশি গ্রাহক নিয়ে ব্র্যাক ব্যাংক বিগত ২৪ বছরেই দেশের সবচেয়ে বৃহৎ জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। দেশের ব্যাংকিং খাতে সুশাসন, স্বচ্ছতা ও নিয়মানুবর্তিতায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে ব্র্যাক ব্যাংক।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে জুতা নিক্ষেপ, চাঞ্চল্য ভারতে

Next Post

ইয়াবা মামলায় রোহিঙ্গা শরণার্থীর কারাদণ্ড

Related Posts

Trust Bank PSI
মূল্য সংবেদনশীল তথ্য

Trust-Bank PLC

EASTERN LUBRICANTS BLENDERS PLC.
মূল্য সংবেদনশীল তথ্য

EASTERN LUBRICANTS BLENDERS PLC

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন
করপোরেট কর্নার

ঈদ উল-আযহা উপলক্ষে ‘সারা লাইফস্টাইল’-এর নতুন কালেকশন

Next Post
ইয়াবা মামলায় রোহিঙ্গা শরণার্থীর কারাদণ্ড

ইয়াবা মামলায় রোহিঙ্গা শরণার্থীর কারাদণ্ড

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার দিন আজ

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচিতরা ৬৫ শতাংশ কোটিপতি

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

পাথর সংকটে বন্ধ বাঁশখালী বেড়িবাঁধ প্রকল্পের কাজ

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর সুযোগ আছে

চট্টগ্রাম বন্দরে বিনিয়োগে আগ্রহী জাপানি প্রতিষ্ঠান

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

পুঁজিবাজারে সূচকের পতনে কমেছে লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET