রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ভারতকে কঠোর হুমকি পাকিস্তানি প্রতিরক্ষামন্ত্রীর

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫.১:২৩ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ ভারতকে কঠিন হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, এবার ইনশাআল্লাহ ভারতকে তাদের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের নিচেই কবর দেয়া হবে। ভারতের সামরিক ও রাজনৈতিক নেতাদের সাম্প্র্রতিক মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন। খবর- জিও নিউজের।

আসিফ বলেন, ‘৬-০ ব্যবধানে এমন পরাজয়ের পর যদি তারা আবার চেষ্টা করে, তাহলে এবার স্কোর আরও ভালো হবে।’

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারতের জনগণের মধ্যে শাসক দলের বিরুদ্ধে অসন্তোষ বাড়ছে, যা নেতাদের কথাবার্তায় স্পষ্ট। এ কারণে তারা দেশবাসীর নজর অন্যদিকে ঘুরানোর জন্য পাকিস্তানের পায়ে পাড়া দিয়ে ঝগড়া বাধানোর চেষ্টা করছে।

খাজা আসিফ বলেন, পাকিস্তান আল্লাহর নামে নির্মিত রাষ্ট্র, আমাদের রক্ষাকর্তারা আল্লাহর সৈনিক। এবার ভারত ইনশাআল্লাহ তাদের বিমানগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়বে। আল্লাহু আকবর।

এদিকে ভারতের যুদ্ধ ঘোষণার মতো উসকানিমূলক মন্তব্যের প্রতিক্রিয়ায় পাকিস্তানের সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, উসকানিমূলক বক্তব্য আগ্রাসনের অজুহাত তৈরি করতে পারে এবং এর পরিণতি বিপর্যয়কর ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে।

পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের সাম্প্র্রতিক মন্তব্য দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি এবং এগুলো আগ্রাসনের নতুন অজুহাত তৈরি করার ইঙ্গিত বহন করছে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী এবং সামরিক কর্মকর্তার সাম্প্র্রতিক মন্তব্যের পরিপ্রেক্ষিতে পাকিস্তান সামরিক বাহিনী সতর্ক করে বলেছে, নতুন করে বৈরিতা শুরু হলে কোনো ধরনের সংযম দেখানো হবে না।

ভারত যদি পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দেয় এবং বাস্তবে এমন পরিস্থিতি আসে তাহলে তারাও মুছে যাবে।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও বিমানবাহিনীর প্রধানের বক্তব্যকে ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দেয় দু’দেশের মধ্যে।

ভারতীয় বিমানবাহিনীর প্রধান অমর প্রীত সিং দাবি করেন, মে মাসের সংঘাতে ভারত পাঁচটি পাকিস্তানি এফ-১৬ এবং জেএফ-১৭ শ্রেণির যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করেননি।

অন্যদিকে বিজয়া দশমী উপলক্ষে গুজরাটের ভুজে ভারতীয় সেনাবাহিনীর ঘাঁটিতে গিয়েছিলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী। সেখানে বিতর্কিত স্যার ক্রিক অঞ্চলের প্রসঙ্গ টেনে এনে পাকিস্তানের উদ্দেশে বার্তা দেন তিনি।

তিনি বলেন, ‘স্যার ক্রিক অঞ্চলে পাকিস্তানের কোনোরকম দুঃসাহসিক কার্যকলাপ দেখালে তার কড়া জবাব দেবে ভারত। যার ফলে ইতিহাস-ভূগোল পর্যন্ত বদলে যেতে পারে পাকিস্তানের।’

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ছেলেকে ৪৯ কোটি টাকার শেয়ার উপহার দিচ্ছেন বাবা

Next Post

ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে যান্ত্রিক ত্রুটি

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ
আন্তর্জাতিক

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Next Post

ফের এয়ার ইন্ডিয়ার বোয়িং বিমানে যান্ত্রিক ত্রুটি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET