বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৭ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আলাপ ও নৈশভোজের জন্য এক সন্ধ্যায় ১৫ হাজার ডলার

Share Biz News Share Biz News
বুধবার, ৮ অক্টোবর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : এক সন্ধ্যার দাম প্রায় ১৫ হাজার ডলার শুধু আলাপ, নৈশভোজ আর কিছু অনন্য অভিজ্ঞতার জন্য। যিনি নিলামে এই বিরল সুযোগ পেয়েছেন, তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। খবর: আল জাজিরা।

সিঙ্গাপুরে সমপ্রতি এক দাতব্য নিলামে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক ডিবিএস গ্রুপের প্রধান নির্বাহী ও পরিচালক ট্যান সু শানের সঙ্গে এমনই এক সন্ধ্যা কাটানোর সুযোগ বিক্রি হয়েছে প্রায় ১৪ হাজার ৭৯০ মার্কিন ডলারে, যা সিঙ্গাপুরের ১৮ হাজার ৯০০ ডলার এবং বাংলাদেশের ১৮ লাখ টাকার মতো। সিঙ্গাপুরভিত্তিক নিলাম প্রতিষ্ঠান সথেবিজ এ নিলামের আয়োজন করে।

সথেবিজ জানায়, এই প্যাকেজের মধ্যে আছে নৈশভোজ-পূর্ব শ্যাম্পেইন, ছয় অতিথির জন্য ট্যান সু শানের আয়োজিত ব্যক্তিগত নৈশভোজ ও সিঙ্গাপুরের ন্যাশনাল গ্যালারিতে বিশেষ ভ্রমণ। গ্যালারিটি দেশটির জাতীয় ঐতিহাসিক ভবনে অবস্থিত।

নিলাম প্রতিষ্ঠানটি জানায়, সুন্দর পরিবেশে এই নৈশভোজ হবে অনুপ্রেরণামূলক আলাপচারিতা ও সঙ্গের বিরল সন্ধ্যা। যেকোনো সূক্ষ্ম রুচির দরদাতার জন্য এটি অনন্য সুযোগ।

ডিবিএস ব্যাংকের এক মুখপাত্র সিএনবিসিকে বলেন, ন্যাশনাল গ্যালারি সিঙ্গাপুরকে দীর্ঘদিন ধরে সহায়তা করে আসছে ডিবিএস। তার অংশ হিসেবেই ট্যান সু শানের এ উদ্যোগ।

ডিবিএস এ গ্যালারির অন্যতম প্রতিষ্ঠাতা অংশীদার। ২০১৪ সালে প্রতিষ্ঠানটিতে ১ কোটি ৮২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দেয় তারা।

চলতি বছরের মার্চ মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম ব্যাংক ডিবিএসের প্রধান নির্বাহী নিযুক্ত হন ট্যান সু শান। ব্যাংকিং ও সম্পদ ব্যবস্থাপনায় তার ৩৫ বছরের বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে। মর্গ্যান স্ট্যানলি ও সিটি গ্রুপে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ২০১০ সালে তিনি ডিবিএসে যোগ দেন কনজ্যুমার ব্যাংকিং ও ওয়েলথ ম্যানেজমেন্টের প্রধান হিসেবে। তিনি ব্যাংকটির প্রথম নারী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তার দায়িত্ব নেয়ার পর থেকে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১০ শতাংশের বেশি।

বিশ্বজুড়ে দাতব্য নিলামে প্রভাবশালী ব্যবসায়ী বা তারকাদের সঙ্গে নৈশভোজের সুযোগ দেয়া এখন প্রচলিত এক রীতি। এ ক্ষেত্রে অগ্রণী নাম হলো বিনিয়োগগুরু-খ্যাত মার্কিন বিলিয়নেয়ার বা শতকোটিপতি ওয়ারেন বাফেট। তার সঙ্গে এক নৈশভোজের জন্য ২০২২ সালে এক দরদাতা ১ কোটি ৯০ লাখ ডলারের বেশি দিয়েছিলেন। সেই অর্থ অবশ্য যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোভিত্তিক এক দাতব্য প্রতিষ্ঠানে দান করা হয়। ২০১৪ সালেও সিঙ্গাপুরের এক নাগরিক বাফেটের সঙ্গে দুপুরের খাবারের সুযোগ পেতে ২০ লাখ ডলারের বেশি ব্যয় করেন।

ন্যাশনাল গ্যালারি সিঙ্গাপুরের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এবারের এই বড় অনুষ্ঠানে ট্যান সু শানের নৈশভোজ ছিল অন্যতম আকর্ষণ। সম্প্রতি অনুষ্ঠিত ওই নিলাম ও অনুদানের মাধ্যমে সংগ্রহ হয় ২০ লাখ ৪০ হাজার ডলারের বেশি।

গ্যালারির পক্ষ থেকে জানানো হয়, শিল্পকে সবার জন্য উন্মুক্ত করার লক্ষ্যে এই নতুন প্রদর্শনীর আয়োজন। সেই সঙ্গে গবেষণার পরিসর সমপ্রসারণ এবং শিশু, প্রবীণ ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য নানা কর্মসূচি চালু করাও এর লক্ষ্য।

সথেবিজের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ নিলামে ৯০টির মতো বিরল শিল্পকর্ম বিক্রি হয়। এর মধ্যে চীনের সমকালীন শিল্পী লি হুয়াইয়ের একটি চিত্রকর্ম বিক্রি হয় ৩ লাখ ৭৭ হাজার ৪১০ মার্কিন ডলারে। এই গ্যালারিতে নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি হওয়া শিল্পকর্মের রেকর্ড এটি।

 

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নারীরা আজও লড়ছে অস্তিত্ব রক্ষা ও অধিকারের জন্য

Next Post

পাকিস্তান থেকে ২০ কোটি ডলারের মাংস কিনবে মালয়েশিয়া

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক
অর্থ ও বাণিজ্য

৩% স্টক ও ৩% নগদ লভ্যাংশ দেবে মিডল্যান্ড ব্যাংক

স্ত্রীকে শেয়ার উপহার দেবেন ঢাকা ব্যাংকের উদ্যোক্তা পরিচালক
অর্থ ও বাণিজ্য

ঢাকা ব্যাংকের ১০% নগদ লভ্যাংশ ঘোষণা

Next Post
পাকিস্তান থেকে ২০ কোটি ডলারের মাংস কিনবে মালয়েশিয়া

পাকিস্তান থেকে ২০ কোটি ডলারের মাংস কিনবে মালয়েশিয়া

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET