বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইউরোমানি জরিপে চার বিভাগে ‘দেশের সেরা ব্যাংক’ এইচএসবিসি

Share Biz Online Share Biz Online
বুধবার, ৮ অক্টোবর ২০২৫.৫:৪২ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইউরোমানি জরিপে চার বিভাগে ‘দেশের সেরা ব্যাংক’ এইচএসবিসি
24
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : দি হংকং এন্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ ২০২৫ ইউরোমানি ক্যাশ ম্যানেজমেন্ট জরিপে ১৬তম বারের মতো ‘সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক’ এবং ৮ম বারের মতো ‘গ্রাহক সেবায় সেরা ক্যাশ ম্যানেজমেন্ট ব্যাংক’ হিসেবে নির্বাচিত হয়েছে। এছাড়াও এবছর এইচএসবিসি দ্বিতীয়বারের মত ‘সেরা ক্যাশ ম্যানেজমেন্ট প্রোডাক্টস’ এবং ‘সেরা ক্যাশ ম্যানেজমেন্ট টেকনোলজি’ ব্যাংক হিসেবেও নির্বাচিত হয়েছে।

বিশ্বের অন্যতম শীর্ষ ব্যবসা এবং অর্থনীতি বিষয়ক পত্রিকা ‘ইউরোমানি’ এই জরিপ পরিচালনা করে থাকে। প্রায় ৩০,০০০ কর্পোরেট গ্রাহকের মতামতের উপর ভিত্তিতে এই সমীক্ষাটি অন্যতম বিসদ ও বস্তুনিষ্ঠ একটি র‍্যাঙ্কিং। এই অ্যাওয়ার্ডটি দেশের ব্যাংকিং খাতে ক্যাশ ম্যানেজমেন্ট ক্ষেত্রে এইচএসবিসি-র শীর্ষস্থানীয় ‚মিকারই প্রতিফলন।

এই অর্জন সম্পর্কে এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী মাহবুব উর রহমান বলেন, “গত ১৬ বছর ধরে গ্রাহকরা ক্যাশ ম্যানেজমেন্ট ক্ষেত্রে আমাদের হিসেবে স্বীকৃতি দিয়ে আসছেন। এটি আমাদের জন্য কেবল একটি র‍্যাংকিং নয়, আমাদের প্রতি তাঁদের আস্থা এবং একই সঙ্গে আমরা বৈশ্বিক নেটওয়ার্কের সঙ্গে আমাদের মানসম্মত অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগাতে পারি তারই প্রমাণ। এই অর্জনের জন্য আমরা গ্রাহকদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং তাঁদের প্রত্যাশা পূরণে আগামীতেও নিবেদিত থাকতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

এইচএসবিসি বাংলাদেশের গ্লোবাল পেমেন্ট সল্যুশনসের প্রধান নেওয়াজ মোশাররফ বলেন, “ইউরোমানি থেকে ক্যাশ ম্যানেজমেন্টে পাওয়া এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে, যেন আমরা যেকোনো পরিবর্তনশীল ব্যবসায়িক পরিবেশে গ্রাহকদের পাশে থাকতে পারি। বাংলাদেশে গ্রাহকদের সরাসরি ভোটে প্রাপ্ত এই স্বীকৃতি আমাদের আরো অনুপ্রাণিত করেছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে, প্রবৃদ্ধির এই যাত্রায় তাঁদের পাশে থেকে নিরবচ্ছিন্ন, দৃঢ় ও নির্ভরযোগ্য ক্যাশ ও পেমেন্ট সল্যুশন প্রদান অব্যাহত রাখবো।”

এইচএসবিসি বাংলাদেশের বিভিন্ন ধরনের ক্যাশ ম্যানেজমেন্ট পণ্য রয়েছে, যার মধ্যে পেয়েবল, রিসিভেবল, ক্লিয়ারিং, বৈদেশিক মুদ্রা, লিকুইডিটি, লায়াবিলিটি এবং বিনিয়োগ অন্তর্ভুক্ত। এছাড়াও, ডিজিটাল প্রস্তাবনা গুলোর মধ্যে রয়েছে ট্রেজারি এপিআই, এ-চালান, রিকারিং এবং বাল্ক ডাইরেক্ট ডেবিট, ডাইনামিক সিএসভি সমাধান। এইচএসবিসি বাংলাদেশ গ্রাহকের ডিজিটাল ব্যাংকিং চাহিদাগুলো পূরণে স্মার্ট ডিজিটাল প্রস্তাবনাও চালু করেছে, যেমন, ওমনি কালেক্ট, ক্যাশ-ফ্লো ফোরকাস্টিং টুল, এনহ্যান্সড ভার্চুয়াল অ্যাকাউন্ট ইত্যাদি। এইচএসবিসি সবসময়ই গ্রাহকদের নতুন এবং সুবিধাজনক প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সর্বোত্তম সেবা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এস এস

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রিমিয়ার ব্যাংকের নতুন ওয়েব সাইট উদ্বোধন, ডিজিটাল সেবায় নতুন দিগন্ত

Next Post

ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম ওমরের, রসায়নে নোবেল জয়

Related Posts

EASTERN LUBRICANTS BLENDERS PLC.
মূল্য সংবেদনশীল তথ্য

EASTERN LUBRICANTS BLENDERS PLC.

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: ভ্রমণ ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা
করপোরেট কর্নার

ভিভো ভি৭০ এফই ও ভি৭০: ভ্রমণ ফটোগ্রাফিতে নতুন অভিজ্ঞতা

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ
করপোরেট কর্নার

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

Next Post
ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম ওমরের, রসায়নে নোবেল জয়

ফিলিস্তিনি শরণার্থী পরিবারে জন্ম ওমরের, রসায়নে নোবেল জয়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

জাল নোট প্রতিরোধে নতুন আইন করা হবে: অর্থমন্ত্রী

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

হাজার কোটি টাকা ছাড়াল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ন্যায়বিচারপ্রাপ্তি প্রত্যেক নাগরিকের সাংবিধানিক অধিকার : প্রধানমন্ত্রী

বিডি থাই ফুডের পরিচালক বিক্রি করবে ১০ লাখ শেয়ার

তদন্ত চলাকালেই পরিচালকের শেয়ার বিক্রির উদ্যোগ

পারমাণবিক যুগে বাংলাদেশ

পারমাণবিক যুগে বাংলাদেশ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET