রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৬ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ট্রাম্পের ১০০ শতাংশ শুল্কের হুমকি

যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
যুক্তরাষ্ট্রকে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : আমদানি করা চীনা পণ্যের ওপর নতুন করে ১০০ শতাংশ শুল্ক আরোপের হুমকির বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে বেইজিং। গত সপ্তাহে চীন বিরল খনিজের (রেয়ার আর্থ মিনারেলস) ওপর রপ্তানি নিষেধাজ্ঞা জারির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই হুমকি দেন। পাল্টাপাল্টি এই হুমকি উভয় দেশের গত কয়েক মাসের বাণিজ্য আলোচনাকে ব্যাহত করছে। খবর রয়টার্স ও এএফপির।

বেইজিংয়ের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র গতকাল রোববার বলেন, ‘উচ্চ শুল্কের হুমকি চীনের সঙ্গে আলোচনার সঠিক পথ নয়। যদি যুক্তরাষ্ট্র একতরফাভাবে কাজ করতে থাকে, তবে চীন তার স্বার্থ রক্ষায় পাল্টা ব্যবস্থা নেবে। শুল্ক যুদ্ধ নিয়ে আমাদের অবস্থান দৃঢ়। আমরা এটি চাই না, আবার ভয়ও পাই না।’

বিশ্বের বৃহত্তম এই দুই অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা নতুন করে বিনিয়োগকারী এবং শিল্পগুলোকে শঙ্কিত করেছে। এরই মধ্যে পুঁজিবাজারে দরপতন হয়েছে। গত বসন্তে ঘটে যাওয়া পাল্টা শুল্কযুদ্ধের পুনরাবৃত্তি ঘটতে পারে। ওই সময় চীন ও মার্কিন আমদানির ওপর শুল্ক যথাক্রমে প্রায় ১৪৫ এবং ১২০ শতাংশে পৌঁছেছিল। এটি চলমান বাণিজ্য আলোচনায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে।

বেইজিং পিছু হটার কোনো ইঙ্গিত দেখছে না। বরং বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটনকে ‘দ্রুত তার ভুল পথ সংশোধন করতে’ এবং ‘আলোচনায় অর্জিত অগ্রগতি বজায় রাখতে’ অনুরোধ করেছেন। চীন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণকে ‘বৈধ পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে। ওয়াশিংটনকে এই সর্বশেষ উত্তেজনার জন্য দায়ী করেছে। তারা মাদ্রিদে গত সেপ্টেম্বরে হওয়া সর্বশেষ বাণিজ্য আলোচনার দুই সপ্তাহের মধ্যে উত্তেজনার জন্য ট্রাম্পকে দুষছেন।

ওই মুখপাত্র আরও বলেছেন, ‘দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র জাতীয় নিরাপত্তার ধারণাকে অতিমাত্রায় প্রসারিত করেছে। রপ্তানি নিয়ন্ত্রণের ক্ষেত্রে এর অপব্যবহার করেছে। চীনের বিরুদ্ধে বৈষম্যমূলক ব্যবস্থা নিয়েছে। বিস্তৃত পরিসরে পণ্যের ওপর একতরফা বিধিনিষেধ আরোপ করেছে।’ তিনি আরও যোগ করেন, মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় তিন হাজারটির বেশি পণ্য অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে চীনের রপ্তানি নিয়ন্ত্রণের তালিকায় রয়েছে ৯০০-এর সামান্য বেশি পণ্য।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

পিআর পদ্ধতিতে নির্বাচন প্রস্তুতি এবং নভেম্বরে গণভোটের দাবি জামায়াতের

Next Post

মহানগরের বড় ভোগান্তি ‘শব্দদূষণ’

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি
সারা বাংলা

হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও প্রতারণার বিচার দাবি

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ
আন্তর্জাতিক

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Next Post

মহানগরের বড় ভোগান্তি ‘শব্দদূষণ’

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET