রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পাকিস্তানে ইসরায়েল বিরোধী আন্দোলনে সহিংসতা, প্রাণ গেলো ৫ জনের

Share Biz Online Share Biz Online
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫.৬:৩৬ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
পাকিস্তানে ইসরায়েল বিরোধী আন্দোলনে সহিংসতা, প্রাণ গেলো ৫ জনের
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : পাকিস্তানে ইসরায়েল বিরোধী বিক্ষোভে দেশটির পুলিশের সঙ্গে কট্টরপন্থী একটি গোষ্ঠীর সদস্যদের মাঝে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সোমবারের এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে দেশটির পুলিশ জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ আগে দেশটিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিলো তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)। অতীতেও বিভিন্ন সময়ে এই গোষ্ঠীর বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনার রেকর্ড রয়েছে।

গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ওই মিছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাঙ্ক সড়ক থেকে শুরু হয়েছিল। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির পুলিশ বিক্ষোভে বাধা দেয়ার চেষ্টা করায় একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসলামাবাদ পুলিশ বলেছে, সোমবার মুরিদকে শহরের বিক্ষোভে অংশ নেয়া শত শত মানুষকে ছত্রভঙ্গ করে দেয়ার চেষ্টা করেছে পুলিশ। এ সময় টিএলপির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ৪০টিরও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়েছেন।

পুলিশ বলেছে, নিহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা, তিন বিক্ষোভকারী এবং এক পথচারী রয়েছেন। সংঘর্ষের উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিছিল শুরুর পর থেকে রাজধানীর প্রবেশ ও প্রস্থানপথগুলো বন্ধ থাকলেও সোমবার আংশিকভাবে তা খুলে দেয়া হয়।

টিএলপি বলেছে, পুলিশের গুলিতেই তাদের কয়েকজন সমর্থক নিহত ও আহত হয়েছেন। সংগঠনটি বলছে, টিএলপির নেতা সাদ রিজভিও গুলিবিদ্ধ হয়েছেন। শরীরের তিন স্থানে আঘাত পেয়েছেন তিনি।

তবে টিএলপির এই অভিযোগের বিষয়ে প্রাদেশিক সরকারের কোনও মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি। এর আগে, রোববার এক সংবাদ সম্মেলনে সাদ রিজভি বলেছিলেন, তাদের মিছিলের উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানানো।

তিনি বলেন, ‌‌‌আমাদের মিছিল ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে। এর আগে দলটি পাকিস্তানজুড়ে ইসরায়েলি পণ্য বয়কটের ডাক দেয়। সোমবার হামাস যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে শেষ ২০ জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া যুদ্ধের অবসানই এই যুদ্ধবিরতির লক্ষ্য।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি, ইসরায়েলের পার্লামেন্টে ট্রাম্পের ভাষণে বাধা

Next Post

নিহত ৪২, ভয়াবহ বাস দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়

Related Posts

১৯টি দেশের জন্য মার্কিন অভিবাসনে স্থগিতাদেশ
আন্তর্জাতিক

বুধবারের মধ্যে চুক্তি না হলে ইরানে আবার হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের
আন্তর্জাতিক

হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি ইরানের

চীনের পাশে রাশিয়া, তেল ঘাটতি পূরণে প্রস্তুত মস্কো
আন্তর্জাতিক

চীনের পাশে রাশিয়া, তেল ঘাটতি পূরণে প্রস্তুত মস্কো

Next Post
নিহত ৪২, ভয়াবহ বাস দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়

নিহত ৪২, ভয়াবহ বাস দুর্ঘটনা দক্ষিণ আফ্রিকায়

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET