রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩ | ২ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দেশে বাড়ছে ক্যানসার রোগী, প্রতিরোধে জরুরি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস

Share Biz Online Share Biz Online
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫.৭:৫৮ অপরাহ্ণ
বিভাগ - স্বাস্থ্য ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দেশে বাড়ছে ক্যানসার রোগী, প্রতিরোধে জরুরি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ক্যানসার এখন শুধু একটি নির্দিষ্ট অঙ্গের রোগ নয়, বরং সারাদেশে দ্রুত বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে সচেতনতার পাশাপাশি আমাদের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।

রাজধানীর ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্তন ক্যানসার সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, ক্যানসার প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, জীবনযাপন ও খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনতে হবে। প্রতিটি পরিবারে সচেতনতা গড়ে তুলতে হবে।

তিনি বলেন, দেশের প্রতিটি বিভাগীয় হাসপাতালে ক্যানসার, কিডনি ও ডায়ালাইসিস চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসক তৈরির ওপর জোর দেন তিনি। বলেন, আমাদের ৬৪ জেলায় ক্যানসার সচেতনতা ছড়িয়ে দিতে হলে বিশেষজ্ঞ চিকিৎসক তৈরি করতেই হবে।

সরকারি উদ্যোগের কথা উল্লেখ করে স্বাস্থ্য উপদেষ্টা জানান, ক্যানসার চিকিৎসায় প্রয়োজনীয় লিনাক মেশিন ক্রয়ে ৩৬৩ কোটি টাকা ব্যয়ে আরো ছয়টি মেশিন আনার প্রক্রিয়া চলছে। আগামী কয়েক মাসের মধ্যেই নতুন লিনাক মেশিনগুলো দেশে পৌঁছাবে।

ন্যাশনাল বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের উদ্যোগের প্রশংসা করে তিনি বলেন, স্তন ক্যানসার চিকিৎসায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী পদক্ষেপ নিয়েছে। সরকার সবধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

প্রশাসনিক জটিলতা প্রসঙ্গে তিনি বলেন, একটি ফাইল একজনের কাছেই এক মাস দশ দিন পড়ে থাকে। তাহলে উন্নয়ন কাজ কীভাবে এগিয়ে যাবে? তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরো আন্তরিক হওয়ার আহ্বান জানান।

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে নূরজাহান বেগম বলেন, ফেব্রুয়ারির নির্বাচনের পর হয়তো আমরা কেউ থাকবো না, তবে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ এনজিও আপনাদের পাশে থাকবে। গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা সাধারণ মানুষের পাশে থাকবো, যতবার ডাকবেন আমরা সাড়া দেবো।

তিনি আরো বলেন, আমাদের আর্থিক সীমাবদ্ধতা আছে, তাই সবাইকে বিদেশে প্রশিক্ষণের সুযোগ দেয়া সম্ভব হয় না। তবে বিদেশি বিশেষজ্ঞদের দেশে এনে প্রশিক্ষণ নিলে অভিজ্ঞতা অর্জন করা সম্ভব, এতে কোনো বাধা নেই।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, স্তন ক্যানসার দ্রুত শনাক্ত হলে শতভাগ নিরাময় সম্ভব। এজন্য লজ্জা বা ভয় না পেয়ে সময়মতো পরীক্ষা করানো জরুরি।

তিনি জানান, এখন ৩০ বছরের কম বয়সীও অনেক নারীর স্তন ক্যানসার শনাক্ত হচ্ছে। তাই উপসর্গ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি ৮৫৭, মৃত্যু আরো ৩ জনের

Next Post

সালমান মুক্তাদির পাশে দাঁড়ালেন রিপন মিয়ার

Related Posts

স্বাস্থ্য

বিস্ময়কর সবজি-রাজ্য

স্বাস্থ্য

এন্ডোমেট্রিওসিস সম্পর্কে যা জানা জরুরি

স্বাস্থ্য

অমূল্য খাদ্য উপাদান সয়াবিন

Next Post
সালমান মুক্তাদির পাশে দাঁড়ালেন রিপন মিয়ার

সালমান মুক্তাদির পাশে দাঁড়ালেন রিপন মিয়ার

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বাড়বে রাজস্ব আয় কমবে কর ফাঁকি

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

বিনিয়োগকারীর মনোযোগ সরাতে বড় অঙ্কের লভ্যাংশ ঘোষণা

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

সান্ধ্যকালীন হকার মার্কেটের পরিকল্পনা নারায়ণগঞ্জে

বিস্ময়কর সবজি-রাজ্য

১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মক্ত থাকবে

ফের হরমুজ পেরোতে ব্যর্থ ‘বাংলার জয়যাত্রা’




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET