মঙ্গলবার, ৫ মে, ২০২৬
২২ বৈশাখ ১৪৩৩ | ১৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

উন্নয়ন প্রকল্পে চাঙা হচ্ছে ইতালির দক্ষিণাঞ্চল, পাল্টাচ্ছে অভ্যন্তরীণ অভিবাসনের ধারা

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
উন্নয়ন প্রকল্পে চাঙা হচ্ছে ইতালির দক্ষিণাঞ্চল, পাল্টাচ্ছে অভ্যন্তরীণ অভিবাসনের ধারা
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : দীর্ঘ কয়েক দশক ধরে ইতালির দক্ষিণাঞ্চলের বাসিন্দারা জীবিকার সন্ধানে দেশটির উত্তরাঞ্চল ও বিদেশে পাড়ি জমাত। সাম্প্রতিক বছরগুলোয় এই চিত্র বদলাতে শুরু করেছে। উন্নত অবকাঠামো ও কর্মসংস্থানের নতুন সুযোগ দক্ষিণাঞ্চলের শ্রমিকদের ফিরিয়ে আনছে নিজ ভূমিতে। এতে ইতালির উত্তর-দক্ষিণ অর্থনৈতিক বৈষম্য কিছুটা হলেও কমবে বলে আশা করছেন বিশ্লেষকরা। খবর: রয়টার্স।

ইউরোজোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ইতালি। তবে ইউরোস্ট্যাটের তথ্যমতে, সিসিলি ও নেপলসের আশপাশের কাম্পানিয়া ও উপদ্বীপের দক্ষিণ প্রান্ত ক্যালাব্রিয়া এখনো ইউরোজোনের দরিদ্রতম অঞ্চলগুলোর মধ্যে অন্যতম। যদিও দ্রুতই পরিবর্তন আসছে দক্ষিণাঞ্চলের অর্থনীতিতে। ২০২৪ সালে টানা তৃতীয় বছরের মতো ইতালির দক্ষিণাঞ্চল বা ‘মেজ্জোজোর্নো’ অংশের অর্থনৈতিক প্রবৃদ্ধি দেশের অন্যান্য অঞ্চলের চেয়ে বেশি ছিল।

ইতালির গবেষণা প্রতিষ্ঠান এসভিআইএমইজেডের তথ্যমতে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে দক্ষিণাঞ্চলের জিডিপি বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ, যা একই সময়ে দেশটির অন্যান্য অঞ্চলের ৫ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধিকে ছাড়িয়ে গেছে। এসভিআইএমইজেডের পরিচালক লুকা বিয়ানচি বলেন, ‘এমন ধারাবাহিক অগ্রগতি গত কয়েক দশকে দেখা যায়নি।’

ইতালির দক্ষিণাঞ্চলে চলছে একের পর এক নির্মাণ প্রকল্প। এর মধ্যে রয়েছে নেপলসের দক্ষিণের সালার্নো থেকে রেজিও ক্যালাব্রিয়া পর্যন্ত উচ্চগতির রেললাইন এবং পুগলিয়া থেকে ক্যালাব্রিয়া পর্যন্ত প্রায় ৫০০ কিলোমিটার দীর্ঘ মহাসড়ক।

সবচেয়ে আলোচিত প্রকল্প সিসিলি ও মূল ভূখণ্ডকে যুক্ত করতে মেসিনা প্রণালির ওপর ১৩ দশমিক ৫ বিলিয়ন ইউরো ব্যয়ে নির্মিতব্য বিশ্বের দীর্ঘতম একক স্প্যানের সেতু। ইতালির উইবিল্ড, স্পেনের সাসির ও জাপানের আইএইচআই—এই তিন প্রতিষ্ঠানের কনসোর্টিয়াম প্রকল্পটি বাস্তবায়ন করছে। সংশ্লিষ্টদের দাবি, এতে সাত বছরের নির্মাণকালে এক লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে। তবে সমালোচকেরা বলছেন, পরিবেশের ক্ষতি ও সরকারি সেবায় বিনিয়োগ ঘাটতি এ প্রকল্পের সম্ভাব্য ঝুঁকি।

সিসিলির ২৪ বছর বয়সি রাফায়েল গিরল্যান্ডো মিলানের পলিটেকনিকো বিশ্ববিদ্যালয়ে বিল্ডিং ইঞ্জিনিয়ারিং পড়ছেন। তিনি ফিরে এসে এই সেতুর কাজে যুক্ত হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি বলেন, ‘মেসিনা সেতু ছোটবেলা থেকে আমার স্বপ্ন। এটি একটি বিশ্বমানের প্রকৌশল চ্যালেঞ্জ। একজন সিসিলিয়ান হিসেবে এটি আমাদের অঞ্চলের গর্ব ও নতুন আগ্রহের উৎস হবে।’

সাম্প্রতিক সময়ে দক্ষিণাঞ্চলের অর্থনীতি চাঙা হওয়ার ইতিবাচক প্রভাব পড়ছে ইতালির অভ্যন্তরীণ অভিবাসন প্রবণতাতেও। দেশটির পরিসংখ্যান ব্যুরো আইস্ট্যাট জানায়, ২০২৩ সালে ইতালির দক্ষিণাঞ্চলে কর্মসংস্থান বেড়েছে ২ দশমিক ২ শতাংশ, যা জাতীয় গড় ১ দশমিক ৬ শতাংশের চেয়ে বেশি। নির্মাণশিল্পে কর্মসংস্থান বেড়েছে ৬ দশমিক ৯ শতাংশ। একই সঙ্গে উত্তর ও মধ্যাঞ্চলে কাজ করা দক্ষিণ ইতালীয়দের সংখ্যা কমেছে ৩ দশমিক ৬ শতাংশ।

অনুকূল আবহাওয়া ও সুলভ জীবনযাত্রা বাসিন্দাদের ফিরিয়ে আনছে নিজ ভূমিতে। সিসিলির বাসিন্দা আন্দ্রেয়া ফালজোন বলেন, ‘উত্তরাঞ্চলে বাড়িভাড়া প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় নিজের শহরে ফিরে এসেছি। এখানে পরিবার নিয়ে থাকা এখন অনেক সহজ।’

তবে দক্ষিণাঞ্চল থেকে জনসংখ্যা স্থানান্তরের দীর্ঘস্থায়ী প্রবণতা থামানো সহজ নয়। সরকারি পরিসংখ্যান সংস্থা আইস্ট্যাটের তথ্যমতে, ২০২৩-২৪ সালে ইতালির দক্ষিণাঞ্চলের প্রায় ২ লাখ ৪১ হাজার বাসিন্দা উত্তরাঞ্চলে এসে বসবাস শুরু করেছেন, যা বিপরীতমুখী স্থানান্তরের প্রায় দ্বিগুণ। এসভিআইএমইজেডের পরিচালক বিয়ানচি বলেন, দীর্ঘমেয়াদি পরিবর্তনের জন্য প্রয়োজন ‘সামাজিক অবকাঠামোতে’ বিনিয়োগ। তার মতে, ‘অভিবাসন শুধু অর্থনৈতিক তথ্য নয়, মানুষ তাদের ভবিষ্যৎকে যে দৃষ্টিতে দেখছে তার ওপর নির্ভর করে।’

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের রপ্তানিতে ব্যাপক ধস

Next Post

নীরব ঘাতকের অর্থনীতি: বাংলাদেশে খাদ্যে ভেজালের সমাজতাত্ত্বিক ও নৈতিক সংকট

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা
সারা বাংলা

আস্থাহীন নয়, গ্রহণযোগ্য ডিজি চান বিজ্ঞানী ও শ্রমিকরা

Next Post

নীরব ঘাতকের অর্থনীতি: বাংলাদেশে খাদ্যে ভেজালের সমাজতাত্ত্বিক ও নৈতিক সংকট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

পুঁজিবাজারে ফ্লোর প্রাইস প্রত্যাহার চায় ডিবিএ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ডিএসইতে সূচকের সঙ্গে বাড়ল লেনদেন

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিনিয়োগবান্ধব পরিবেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

বড় ছয় গ্রুপের স্বেচ্ছাচারিতায় কালিমালিপ্ত ব্যাংক খাত

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ

মোদী সুনামিতে ডুবল মমতার শক্ত রাজনৈতিক দূর্গ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET