শুক্রবার, ১৫ মে, ২০২৬
৩১ চৈত্র ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আনসার ভিডিপি ব্যাংকে কোটি টাকা আত্মসাৎ, ম্যানেজার পলাতক

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫.২:২৮ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, জাতীয়, পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
32
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : নোয়াখালীর সেনবাগ উপজেলা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সেনবাগ শাখায় দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে। অভিযানের সময় ব্যাংকের প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) মো. আলমগীর পলাতক ছিলেন। অভিযুক্ত মো. আলমগীর ৪০ থেকে ৪২টি ফাইল নামে-বেনামে (ভুয়া) ঠিকানা ব্যবহার করে তার ব্যবহƒত মোবাইল নাম্বার দিয়ে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা আত্মসাৎ করেন।

গতকাল সোমবার দুপুরে দুদকের নোয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে তিন সদস্যের এনফোর্সমেন্ট টিম এই অভিযান পরিচালনা করে। দেড় ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে উপস্থিত ছিলেন দুদকের জেলা উপপরিচালক মাহফুজ রানা, উপপরিচালক চিš§য় চক্রবর্তী ও কোর্ট পরিদর্শক মো. ইদ্রিস।

অভিযান শেষে সাংবাদিকদের ব্রিফ করেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল মামুন। স্থানীয় সাংবাদিকদের তিনি জানান, দুনীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের আদেশে তারা জেলা সমন্বিত কার্যালয় থেকে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেন। এ সময় আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক সেনবাগ শাখার প্রিন্সিপাল অফিসার (ম্যানেজার) অভিযুক্ত মো. আলমগীর ৪০ থেকে ৪২টি ফাইল নামে বেনামে (ভুয়া) ঠিকানা ব্যবহার করে তার ব্যবহƒত মোবাইল নাম্বার দিয়ে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকা আত্মসাৎ করে। অভিযানে বেশ কিছু ফাইল খুঁজে পাওয়া যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বৃহস্পতিবার মো. আলমগীর সর্বশেষ অফিস করেন। এর পর থেকে তিনি কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

ঢাকা থেকে ঝটিকা সফরে ব্যাংকে অডিট করতে আসা আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক ঢাকার প্রিন্সিপাল অফিসার আবদুল আলিম মজুমদার। তিনিও ম্যানেজার পলাতক থাকার কথা স্বীকার করে একাধিক গণমাধ্যমকে জানান, ৪০ থেকে ৪২টি ভুয়া গ্রাহকের নাম দিয়ে প্রায় ১ কোটি ৪২ লাখ টাকার অমিল  পাওয়া যায়। এ সময় বেশ কিছু ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন। তিনি অর্থ ও ভুয়া গ্রাহকের সব অমিল প্রতিবেদন আকারে হেড অফিস বরাবর তুলে ধরবেন।

এদিকে গতকাল এক সংবাদ সম্মেলনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বড় ধরনের সংস্কার উদ্যোগ হাতে নিয়েছে বলে জানায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক । বিশেষ অডিট কার্যক্রমের মাধ্যমে ব্যাংকটি ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত সময়ে নোয়াখালী ও সেনবাগ শাখায় বড় অঙ্কের আর্থিক অনিয়মের প্রাথমিক তথ্য উদ্ঘাটন করেছে। ইতোমধ্যে দুটি টিম গঠন করা হয়েছে, যারা ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তে কাজ করছে।

গতকাল সোমবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে আয়োজিত এক মতবিনিময় সভায় বাহিনীর মহাপরিচালক ও আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এ তথ্য জানান।

তিনি বলেন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল তৃণমূল আনসার সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে। কিন্তু অতীতে ব্যাংকটি কাক্সিক্ষত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সুশাসন, স্বচ্ছতা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া সম্ভব।

মহাপরিচালক বলেন, অতীতে ব্যাংক ব্যবস্থাপনায় ডিজিটাল মনিটরিং, অডিট তদারকি ও ঋণ প্রদানে কিছু ঘাটতি ছিল। বর্তমানে এসব ঘাটতি চিহ্নিত করে কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) প্রবর্তনের মাধ্যমে ব্যাংকটিকে পূর্ণাঙ্গ ডিজিটাল রূপান্তরের পথে নিয়ে যাচ্ছি। এর ফলে ভবিষ্যতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী অনৈতিকভাবে ব্যাংকের সুবিধা নিতে পারবে না।

তিনি বলেন, কর্মকর্তাদের পদোন্নতিতে এখন সততা, দক্ষতা ও আর্থিক স্বচ্ছতার অবদানকেই সর্বাধিক গুরুত দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী ব্যাংকের প্রশাসনিক ও আর্থিক কাঠামো আরও শক্তিশালী করা হচ্ছে।

মেজর জেনারেল সাজ্জাদ মাহমুদ বলেন, দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে একটি সুশাসনভিত্তিক এবং জনগণের আস্থাভাজন আর্থিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। বাহিনীর অভিজ্ঞ কর্মকর্তাদের পরিচালনা পর্ষদে যুক্ত করার ফলে ইতোমধ্যে ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন দেখা দিয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, বিশেষ অডিট টিম তদন্ত শেষে অনিয়মের পূর্ণাঙ্গ চিত্র প্রকাশ করবে এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, যাতে অভিযুক্ত ব্যক্তিদের দ্রুত আইনি প্রক্রিয়ার আওতায় আনা যায়।

১৯৯৬ সালে প্রতিষ্ঠিত আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংক বর্তমানে ২৫৯টি শাখার মাধ্যমে দেশের আনসার ও ভিডিপি সদস্যদের আর্থিক অন্তর্ভুক্তি এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ব্যাংকটি এখন স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের নীতিতে পরিচালিত হয়ে একটি আধুনিক ও দক্ষ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে এগিয়ে চলেছে।

মতবিনিময় সভায় আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাজনৈতিক অনৈক্যে দেশ গড়ার সুযোগ নষ্ট হচ্ছে: ফখরুল

Next Post

ডিএসইতে সূচকের উত্থানেও কমলো লেনদেন

Related Posts

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু
শীর্ষ খবর

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’
সারা বাংলা

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস
সারা বাংলা

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

Next Post
পুঁজিবাজারে দরপতন কমছে লেনদেন

ডিএসইতে সূচকের উত্থানেও কমলো লেনদেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কেএসআরএমের বেপরোয়া পণ্যবাহী পরিবহন, পেটে রড ঢুকে দারোয়ানের মৃত্যু

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

গাজীপুর জেলা পরিষদে ‘কর্মচারীদের দুর্নীতির বলয়’

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

দিনে সাশ্রয় হবে ২ লাখ ৪০ হাজার টাকার গ্যাস

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন: শিক্ষামন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET