রবিবার, ৩ মে, ২০২৬
২০ বৈশাখ ১৪৩৩ | ১৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইউসিবি প্রকাশ করল ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’ কার্বন হিসাব প্রকাশের মধ্য দিয়ে ব্যাংকিং খাতে নতুন অধ্যায়ের সূচনা

Share Biz Online Share Biz Online
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫.৬:৩২ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইউসিবি প্রকাশ করল ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’ কার্বন হিসাব প্রকাশের মধ্য দিয়ে ব্যাংকিং খাতে নতুন অধ্যায়ের সূচনা
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) প্রথমবারের মতো প্রকাশ করেছে ‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’। এ রিপোর্টের মাধ্যমে ব্যাংকটি আনুষ্ঠানিকভাবে তাদের কার্বন হিসাব প্রকাশ করেছে যা দেশের ব্যাংকিং খাতে টেকসই উদ্যোগের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

রিপোর্টে ইউসিবি তাদের ঋণ ও বিনিয়োগ কার্যক্রম থেকে সৃষ্ট মোট কার্বন নিঃসরণের পরিমাণ পরিমাপ ও প্রকাশের উদ্যোগ নিয়েছে। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি টেকসই ব্যাংকিং অনুশীলনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

সম্প্রতি ইউসিবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে রিপোর্টটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান জনাব শরীফ জহীর। এছাড়াও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কর্মকর্তারা।

রিপোর্টে স্কোপ ৩ অন্তর্ভুক্ত করা হয়েছে জিম ফাউন্ডেশনের পিসিএএফ ভিত্তিক টেমপ্লেট ব্যবহার করে। পাশাপাশি ব্যাংকের নিজস্ব কার্যক্রম থেকে সৃষ্ট স্কোপ ১ ও ২ (প্রত্যক্ষ ও জ্বালানি-সম্পর্কিত নির্গমন) হিসাবও সীমিত আকারে যুক্ত করা হয়েছে।

ইউসিবি জানিয়েছে, ভবিষ্যতে ব্যাংকটি সবুজ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে অর্থায়ন আরও জোরদার করবে এবং ধীরে ধীরে উচ্চ কার্বন-নির্ভর শিল্পে বিনিয়োগ কমাবে। একই সঙ্গে ব্যাংকের অভ্যন্তরীণ কার্যক্রমে বিদ্যুৎ ও কাগজ ব্যবহারে সাশ্রয়ী পদক্ষেপ গ্রহণ, কার্বন ফুটপ্রিন্ট নিয়মিত পরিমাপ ও প্রকাশের মাধ্যমে ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নিঃসরণে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করেছে।

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান জনাব শরীফ জহীর বলেন, “মানবজাতির অস্তিত্বের সবচেয়ে বড় হুমকি হলো বায়ুমণ্ডলে লাগামহীন কার্বন নির্গমন। এখনই কার্যকর ব্যবস্থা না নিলে ভবিষ্যতে ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ইউসিবির ২০২৪ সালের সাসটেইনেবিলিটি রিপোর্ট কেবল একটি দলিল নয়; এটি আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন যেখানে আর্থিক অগ্রগতি, সামাজিক কল্যাণ ও পরিবেশ সুরক্ষা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত।”

রিপোর্টে আরও উল্লেখ করা হয়েছে, ইউসিবি পরিবেশ, সামাজিক ও গভর্নেন্স নীতিমালাকে তাদের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার কেন্দ্রে রেখেছে। ২০২৪ সালে ব্যাংকটি গ্রিন ও সাসটেইনেবল ফাইন্যান্সিং খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি-দক্ষ প্রযুক্তি, টেকসই বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ স্থাপনা ও জলবায়ু সহনশীল কৃষি উদ্যোগে অর্থায়নের মাধ্যমে ইউসিবি কৃষক ও জাতীয় খাদ্য নিরাপত্তায় সরাসরি অবদান রাখছে।

টেকসই ব্যাংকিং মানেই ভালো ব্যাংকিং। ইউসিবির এই টেকসই উদ্যোগ কেবল পরিবেশের জন্য নয়, বরং তাদের গ্রাহক, ঋণগ্রহীতা এবং শেয়ারহোল্ডারদের জন্যও সুফল বয়ে আনবে গ্রাহকরা আরও স্বচ্ছ ও দায়িত্বশীল ব্যাংকিং সেবা পাবেন। ঋণগ্রহীতারা সবুজ প্রকল্পে অর্থায়নের সুযোগ পাবেন, যা দীর্ঘমেয়াদে খরচ কমাবে। শেয়ারহোল্ডাররা নিশ্চিত হতে পারবেন যে তাদের বিনিয়োগ টেকসই ও কম-ঝুঁকিপূর্ণ খাতে ব্যবহৃত হচ্ছে।

‘সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৪’ ইউসিবির আর্থিক স্থিতি, পরিবেশগত দায়িত্ববোধ এবং সামাজিক ন্যায়ের প্রতি দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতির সুস্পষ্ট প্রতিফলন।

এস এস/

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ইস্টার্ন ব্যাংকের উদ্দোগে “ইবিএল ক্যাম্পাস কানেক্ট” বিষয়ে সেমিনার

Next Post

অসলো রুটে প্রিমিয়াম ইকোনমি সেবাসহ এমিরেটসের আধুনিক এয়ারবাস এ৩৫০ ফ্লাইট

Related Posts

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত
করপোরেট কর্নার

বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত

Trust Bank PSI
মূল্য সংবেদনশীল তথ্য

Trust-Bank PLC

EASTERN LUBRICANTS BLENDERS PLC.
মূল্য সংবেদনশীল তথ্য

EASTERN LUBRICANTS BLENDERS PLC

Next Post
অসলো রুটে প্রিমিয়াম ইকোনমি সেবাসহ এমিরেটসের আধুনিক এয়ারবাস এ৩৫০ ফ্লাইট

অসলো রুটে প্রিমিয়াম ইকোনমি সেবাসহ এমিরেটসের আধুনিক এয়ারবাস এ৩৫০ ফ্লাইট

Discussion about this post

সর্বশেষ সংবাদ

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে মিশ্র চিত্র, কমেছে লেনদেন

ভ্যাটের চাপে পাদুকা শিল্পে ধস, ৫০% কারখানা বন্ধের দাবি প্রস্তুতকারক সমিতির

ভ্যাটের চাপে পাদুকা শিল্পে ধস, ৫০% কারখানা বন্ধের দাবি প্রস্তুতকারক সমিতির

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪

সবুজ কারখানার স্বীকৃতি পেল আরও ৪ প্রতিষ্ঠান, মোট সংখ্যা ২৮৪

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

লভ্যাংশ না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে ১০ ব্যাংক

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকায় ডিসি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET