শেয়ার বিজ ডেস্ক : এমিরেটস এয়ারলাইন দুবাই-অসলো রুটে প্রিমিয়াম ইকোনমি কেবিনসহ আধুনিক এয়ারবাস এ৩৫০ ফ্লাইট চালু করেছে। এটি স্ক্যান্ডিনাভিয়ায় এমিরেটসের প্রথম প্রিমিয়াম ইকোনমি সেবা। এ৩৫০ ফ্লাইটটি প্রতিদিন দুবাই-অসলো রুটে চলাচল করছে।
এ৩৫০ উড়োজাহাজে এমিরেটসের সিগনেচার বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি এবং ইকোনমি ক্লাসের উন্নত সেবা ও ইন্টিরিয়র রয়েছে। প্রিমিয়াম ইকোনমি যাত্রাকে আরও আরামদায়ক ও বিলাসবহুল করে তুলেছে রয়েছে ৪০ ইঞ্চির সিট পিচ, ৮ ইঞ্চির রিক্লাইন, অ্যাডজাস্টেবল হেডরেস্ট এবং সম্পূর্ণ লেগ ও ফুট রেস্ট ।
ক্যাবিনে রয়েছে ইন-সিট চার্জিং পয়েন্ট, সাইড ককটেল টেবিল, ১৩.৩ ইঞ্চির টিভি স্ক্রিন, বড় আকারের আরামদায়ক বালিশ ও কম্বল। নির্বাচিত ফ্লাইটে কমপ্লিমেন্টারি অ্যামেনিটি কিট এবং এক্সক্লুসিভ ড্রিঙ্কস সার্ভ করা হচ্ছে।
২০১৪ সাল থেকে এমিরেটস দুবাই ও অসলোর মধ্যে নিয়মিত দৈনিক ফ্লাইট পরিচালনা করে আসছে।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post