সোমবার, ৪ মে, ২০২৬
২১ বৈশাখ ১৪৩৩ | ১৭ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাংলাদেশে কোরীয় বিনিয়োগ বাড়াতে সিইপিএ চুক্তি হচ্ছে

Share Biz News Share Biz News
শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫.১২:৪৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, জাতীয়, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে দ্রুত সময়ের মধ্যে কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (সিইপিএ) চূড়ান্ত করতে গতকাল বৃহস্পতিবার সিউলে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু’র সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সিইপিএ চুক্তি চূড়ান্ত করার বিষয়ে দুই দেশই সম্মত হয়েছে। বিডার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে উভয় পক্ষই সিইপিএ চুক্তিকে সময়োপযোগী একটি উদ্যোগ হিসেবে বর্ণনা করে তারা বলেন, এই চুক্তি বাংলাদেশের স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রাক্কালে নতুন বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতার পথ উš§ুক্ত করবে। দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদারে একাধিক বিষয়ে মতৈক্য হয়।

এসময় বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, ‘দক্ষিণ কোরিয়া বাংলাদেশের দীর্ঘদিনের আস্থাভাজন উন্নয়ন সহযোগী। আমরা চাই সিইপিএ দ্রুত চূড়ান্ত হোক। এই চুক্তি হলে ইলেকট্রনিকস, মবিলিটি, নবায়নযোগ্য জ্বালানি, টেক্সটাইল ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে কোরিয়ান বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। আমরা কোরিয়ান বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি আলোচনা করেছি। শুল্ক, রেমিট্যান্স ও করসংক্রান্ত যেসব বিষয় তারা উল্লেখ করেছেনÑসেগুলো আরও সহজ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। বিডার ৩২ দফা ইনভেস্টমেন্ট ক্লাইমেট রিফর্ম এজেন্ডা বাস্তবায়নের মাধ্যমে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে, যা প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এগিয়ে যাচ্ছে।’

মতবিনিময়কালে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু বলেন, ‘বাংলাদেশ এখন দ্রুত এগিয়ে যাচ্ছে। আধুনিক উৎপাদন ও সেবা খাতে বাংলাদেশের অগ্রগতি সত্যিই প্রশংসনীয়। আমরা এই উন্নয়নযাত্রার অংশীদার হতে আগ্রহী। অতীতে বিশ্বব্যাংকের কর্মকর্তা হিসেবে একাধিকবার বাংলাদেশ সফর করেছি এবং বাংলাদেশের অগ্রগতি সবসময় কাছ থেকে দেখেছি।’

বৈঠকে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কু’কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়ে বলেন, ‘আমরা চাই কোরিয়ান ব্যবসায়ী প্রতিনিধিদল বাংলাদেশে এসে সরেজমিনে দেখুক কীভাবে অবকাঠামো, ডিজিটাল সেবা ও ব্যবসা সংস্কারে আমরা বাস্তব পরিবর্তন এনেছি।’

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগের পরিমাণ প্রায় ১ দশমিক ৫৬ বিলিয়ন মার্কিন ডলার। দেশে ১৫০টিরও বেশি কোরিয়ান কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে। দক্ষিণ কোরিয়া এখন বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক বিনিয়োগকারী দেশ।

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আ^টাড) ২০২৫ সালের বিশ্ব বিনিয়োগ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালে কোরিয়ার বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল ৪৯ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশটিকে বিশ্বের শীর্ষ ১০ বিনিয়োগকারী দেশের কাতারে স্থান দিয়েছে।

বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলটি আগামী ২৫ অক্টোবর পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় অবস্থান করবে। সফরকালে তারা গত ২১ অক্টোবর সিউলে আয়োজিত ‘গেটওয়ে টু গ্রোথ: ইনভেস্ট ইন বাংলাদেশ’ শীর্ষক বিনিয়োগ সেমিনারে অংশ নেন। ১৫০ জনেরও বেশি কোরিয়ান বিনিয়োগকারী সেমিনারে উপস্থিত ছিলেন। এ ছাড়া আইএফসি বাংলাদেশের কারিগরি সহায়তায় প্রতিনিধিদলটি কোরিয়ার শীর্ষ শিল্পগোষ্ঠীর সঙ্গে একাধিক সরকারি-বেসরকারি (জি-টু-বি) বৈঠকও সম্পন্ন করেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

৪০ কোটি টাকা কর ফাঁকি, চসিকে দুদকের অভিযান

Next Post

সেন্টমার্টিন ভ্রমণে কড়াকড়ি আগ্রহ হারাবে পর্যটক

Related Posts

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি
পুঁজিবাজার

ব্যাংক খাতের পতনে কমেছে সূচক-লেনদেন

পুঁজিবাজারে আরও ১০ ব্যাংক ‘জেড’ ক্যাটাগরিতে নামল
পুঁজিবাজার

পুঁজিবাজারে আরও ১০ ব্যাংক ‘জেড’ ক্যাটাগরিতে নামল

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে মিশ্র চিত্র, কমেছে লেনদেন

Next Post
সেন্টমার্টিন ভ্রমণে কড়াকড়ি আগ্রহ হারাবে পর্যটক

সেন্টমার্টিন ভ্রমণে কড়াকড়ি আগ্রহ হারাবে পর্যটক

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দুই বছরে ডিএসইএক্স সূচকে যুক্ত হয়নি নতুন কোম্পানি

ব্যাংক খাতের পতনে কমেছে সূচক-লেনদেন

সাত মাস ধরে নিম্নমুখী রপ্তানি আয়

টানা ৮ মাস পর পতনের ধারা ভাঙল রপ্তানি আয়

এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি

স্বতন্ত্র নারী পরিচালক নিয়োগে ব্যর্থ ১৩১ কোম্পানি

জ্বালানি মজুত রোধে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

সততা ও যোগ্যতাই হবে জনপ্রশাসনে নিয়োগের শর্ত: প্রধানমন্ত্রী

হামিদ ফেব্রিক্সের শেয়ারদর বাড়ছে লাফিয়ে লাফিয়ে

হামিদ ফেব্রিক্সের শেয়ারদর বাড়ছে লাফিয়ে লাফিয়ে




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET