শনিবার, ১৬ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান

Share Biz News Share Biz News
রবিবার, ২৬ অক্টোবর ২০২৫.১:৪৬ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতির লঙ্ঘনের দায়ে দখলদার ইসরায়েলের ওপর অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। খবর-রয়টার্স।

ওমান থেকে সরকারি সফর শেষে দেশে ফিরে গত শুক্রবার এমন মন্তব্য করেন এরদোয়ান। তিনি জানান, সশস্ত্র গোষ্ঠী হামাস যুদ্ধবিরতি চুক্তি মেনে চলছে। এছাড়া যুদ্ধবিরতি অক্ষুন্ন রাখতে তুরস্ক কাজ করছে বলে জানান প্রেসিডেন্ট এরদোয়ান।

তিনি বলেন, ‘যুদ্ধবিরতি নিরাপদ রাখতে তুরস্ক সর্বোচ্চ চেষ্টা করছে। হামাস চুক্তি মেনে চলছে। তারা প্রকাশ্যে বলছে যুদ্ধবিরতির প্রতি তারা প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু  অপরদিকে ইসরায়েল চুক্তি ভঙ্গ করেই চলছে।’

‘আন্তর্জাতিক  সম্বকদায়, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে আরও কাজ করতে হবে যেন ইসরায়েল যুদ্ধবিরতি মেনে চলে। তারা যেন যুদ্ধবিরতি মানতে বাধ্য হয় সেজন্য অর্থনৈতিক ও অস্ত্র নিষেধাজ্ঞা দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘গাজা আবারও তার পায়ে দাঁড়াবে; কারোরই এ ব্যাপারে সন্দেহ থাকা উচিত নয়। এর জন্য, গাজায় নিরবচ্ছিন্ন সাহায্য প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা মিশরে সাহায্য পাঠানো বন্ধ করিনি। আমরা আমাদের সরকার এবং এনজিওগুলোর ট্রাকের মাধ্যমে গাজায় সাহায্য পাঠাচ্ছি। আমাদের ১৭তম কাইন্ডনেস জাহাজ স ম্প্রতি মিসরের এল-আরিশ বন্দরে পৌঁছেছে।’

গাজা পুনর্গঠনের পরিকল্পনা নিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরায়েলের আক্রমণে গাজার পুরো অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এখন এই ধ্বংসযজ্ঞ অপসারণের জন্য আমাদের ব্যাপক খনন কাজ চালাতে হবে। প্রথমে, আমাদের ভারী যন্ত্রপাতি দিয়ে কাজ করতে হবে, তারপর অবকাঠামো উন্নত করার জন্য পদক্ষেপ নিতে হবে। গাজার হাসপাতাল, স্কুল, মসজিদ এবং বেকারি সব ধ্বংস হয়ে গেছে। এটি পুনর্র্নিমাণ করা সহজ কাজ নয়।’

ট্রাম্পের পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকায় আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হিসেব তুরস্কের কোনো মোতায়েন করা হবে না বলে জানিয়েছে দখলদার ইসরায়েল এ বিষয়ে জানতে চাইলে এরদোগান বলেন, ‘এই বাহিনীর রূপরেখা এখনও নির্ধারিত হয়নি। এই ইস্যুতে আলোচনা চলছে, তবে আঙ্কারা গাজা উপত্যকাকে প্রয়োজনীয় সব সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।’

উল্লেখ্য, গত ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরালের আগ্রাসন শুরুর পর থেকে বৃহৎ পরিসরে মানবিক ত্রাণ, কূটনৈতিক মধ্যস্থতা এবং আন্তর্জাতিক আইনের অধীনে জবাবদিহিতার আহ্বানের মাধ্যমে ফিলিস্তিনিকে সমর্থন দেওয়া সক্রিয় দেশগুলোর মধ্যে হিসেবে আবির্ভূত হয়েছে তুরস্ক।

গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলের অব্যাহত বর্বরতার কারণে ইসরায়েল-তুরস্কের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে গেছে। তার্কিস প্রেসিডেন্ট ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে জার্মানির নাৎসি বাহিনীর প্রধান হিটলারের সঙ্গে তুলনা করেছিলেন।

গাজায় যুদ্ধবিরতি হওয়ার পর সেখানে একটি আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের আলোচনা চলছে। এই বাহিনীতে তুরস্কের সেনা থাকায় আপত্তি জানিয়েছে ইসরায়েল। তবে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, গাজাকে যে কোনো ধরনের সহায়তা করতে তারা প্রস্তুত আছেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

হামাসকে নিশ্চিহ্নে ৪ সংগঠনকে ইসরায়েলের অর্থ-অস্ত্র সহায়তা

Next Post

জাতিসংঘ গাজায় ‘কাজ বন্ধ করে দিয়েছে’: ব্রাজিল

Related Posts

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’
দিনের খবর

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই
দিনের খবর

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী
দিনের খবর

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

Next Post

জাতিসংঘ গাজায় ‘কাজ বন্ধ করে দিয়েছে’: ব্রাজিল

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET