শনিবার, ২৩ মে, ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৬ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

জারি হতে পারে পানি ব্যবহারে নিষেধাজ্ঞা

কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার আশঙ্কায় ইংল্যান্ড

Share Biz News Share Biz News
সোমবার, ১০ নভেম্বর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার আশঙ্কায় ইংল্যান্ড
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : ইংল্যান্ডে আগামী বছর দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া গড় বৃষ্টিপাত কমে যাওয়ায় সরকার ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো পানির ব্যবহার নিয়ন্ত্রণে জরুরি ভিত্তিতে কঠোর পদক্ষেপ নেয়ারও প্রস্তুতি নিচ্ছে। যদিও চলতি গ্রীষ্মেই ইউরোপের এই দেশটির বড় অংশ খরাপ্রবণ হয়ে পড়েছিল। এমন অবস্থায় পানি ব্যবহারের ওপর দেশটিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাত দিয়ে শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

বার্তা সংস্থাটি বলছে, আগামী বছর ইংল্যান্ডে গত কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিতে পারে বলে শনিবার এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান। এমন অবস্থায় দেশটির সরকার ও পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যে জরুরি পদক্ষেপ নেয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে।

এর ফলে পানি বাঁচাতে দেশটিতে ‘হোসপাইপ নিষেধাজ্ঞা’ বা বাগানে পানি ছিটানো বা গাড়ি ধোয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে। যদিও শেষ পর্যন্ত এ ধরনের বিধি-নিষেধের সীমা আরও বাড়তে পারে বলেই মনে করা হচ্ছে।

ইংল্যান্ডের একটি প্রধান পানি সরবরাহ প্রতিষ্ঠানের নির্বাহীরা গার্ডিয়ানকে জানান, তারা অস্বাভাবিকভাবে শুষ্ক শীত মৌসুমের আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে আছেন। এ সময় দেশটির আবহাওয়া দপ্তরও গড় বৃষ্টিপাতের চেয়ে কম বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। এই প্রবণতা অব্যাহত থাকলে পানি ব্যবহারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হতে পারে বলে সতর্ক করেছেন তারা।

অবশ্য চলতি গ্রীষ্মেই ইংল্যান্ডের বড় অংশ খরাপ্রবণ হয়ে পড়েছিল। তবে গত বছরের পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে তখনও জলাধার ও ভূগর্ভস্থ পানির মজুত কিছুটা টিকে ছিল। কিন্তু টানা কয়েক মাসের অস্বাভাবিক শুষ্ক আবহাওয়া সেই মজুত শেষ করে দিয়েছে। সাম্প্রতিক সময় গড়ে যা বৃষ্টিপাত হয়েছে, সেটিও জলাধারগুলো পূরণ করার জন্য যথেষ্ট নয়।

এই পরিস্থিতিতে বর্তমানে ইংল্যান্ডের জলাধারগুলোর গড় সংরক্ষণ ক্ষমতা নেমে এসেছে ৬৩ শতাংশে, যা মৌসুমি গড় ৭৬ শতাংশের চেয়ে অনেক কম। এমনকি দক্ষিণ ইংল্যান্ডের কিছু জলাধারে এই হার ৩০ শতাংশের নিচে নেমে গেছে।

এদিকে ভূগর্ভস্থ পানির আবার পূরণ প্রক্রিয়া অনেক ধীরগতির এবং সেটিও এখন উদ্বেগজনকভাবে কমে গেছে।

দক্ষিণ ইংল্যান্ডের বেশ কয়েকটি এলাকায় স্থানীয় পানি কর্তৃপক্ষ বাণিজ্যিক পানি ব্যবহারে নতুন নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেছে, যার মধ্যে ভবন ধোয়া, সুইমিংপুলে পানি ভরাটের মতো কাজও নিষিদ্ধ করা হতে পারে।

চার্টার্ড ইনস্টিটিউশন অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের নীতি পরিচালক অ্যালেস্টার চিশলম দ্য গার্ডিয়ানকে বলেন, ‘শীত মৌসুম দুই বছর টানা শুষ্ক হলে সেটাই হয় বিপদের শুরু।’

তিনি সতর্ক করে বলেন, যদি শীত ও বসন্তজুড়ে টানা বৃষ্টিপাত না হয়, তাহলে দেশজুড়ে আরও খরা-সতর্কতা, পানি ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা এবং নদী ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর ভয়াবহ চাপ তৈরি হবে।

গার্ডিয়ান জানায়, ইংল্যান্ডের দীর্ঘমেয়াদি পানি নিরাপত্তা ক্রমেই নাজুক হয়ে পড়ছে, কারণ জনসংখ্যা বাড়ছে, গ্রীষ্ম ক্রমেই আরও উষ্ণ হচ্ছে। এছাড়া গত তিন দশকে আর নতুন কোনো জলাধারও নির্মাণ করা হয়নি।

বিশেষজ্ঞদের মতে, পানির জন্য নিয়মিত বৃষ্টিপাতের ওপর দেশটির নির্ভরতা এখন আর টেকসই কোনো পন্থা নয়।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

অনলাইন ট্রেডিংয়ের নতুন ভার্সন ‘গোল্ড কিনেন’

Next Post

যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে হবে

Related Posts

সম্পাদকীয়

রেমিট্যান্সের প্রবাহ সচলে প্রান্তিক মানুষের অবদান

সম্পাদকীয়

সুন্দর আগামীর প্রত্যাশা: রাজনৈতিক সংস্কৃতির বদল চাই

চকরিয়ার ইটভাটায় বিপন্ন শৈশব; শিক্ষার আলো কাড়ছে আগুনের উত্তাপ
সারা বাংলা

চকরিয়ার ইটভাটায় বিপন্ন শৈশব; শিক্ষার আলো কাড়ছে আগুনের উত্তাপ

Next Post

যৌক্তিক দামে পেঁয়াজ বিক্রি নিশ্চিত করতে হবে

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী আমিরুল হক

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী আমিরুল হক

রেমিট্যান্সের প্রবাহ সচলে প্রান্তিক মানুষের অবদান

সুন্দর আগামীর প্রত্যাশা: রাজনৈতিক সংস্কৃতির বদল চাই

শিক্ষা খাতে কাঠামোগত রূপান্তর  এখন সময়ের দাবি

শিক্ষা খাতে কাঠামোগত রূপান্তর এখন সময়ের দাবি

সংকট, বৈষম্য ও সম্ভাবনার বাস্তব চিত্র

সংকট, বৈষম্য ও সম্ভাবনার বাস্তব চিত্র




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET