শনিবার, ২৩ মে, ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৬ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী আমিরুল হক

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
শনিবার, ২৩ মে ২০২৬.৯:০৫ অপরাহ্ণ
বিভাগ - করপোরেট কর্নার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চট্টগ্রাম চেম্বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী আমিরুল হক
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নূর হোসেন মামুন, চট্টগ্রাম : চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিবার্ষিক নির্বাচনে ২৪টি পরিচালক পদের সবকটিতেই জয় পেয়েছে আমিরুল হকের নেতৃত্বাধীন ইউনাইটেড বিজনেস ফোরাম। শনিবার বিকেলে মহানগরের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ভোট গণনা শেষে নির্বাচনী ফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান মনোয়ারা বেগম।

নির্বাচনে চেম্বারের ১৮টি পরিচালক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। টাউন ও ট্রেড অ্যাসোসিয়েশন শ্রেণির ৬ জন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় মোট ২৪টি পদই কার্যত ইউনাইটেড বিজনেস ফোরামের নিয়ন্ত্রণে যায়। এক যুগ পর চট্টগ্রাম চেম্বারের পরিচালকেরা সরাসরি ভোটে নির্বাচিত হলেন। ২০১৩ সালের পর থেকে চেম্বারের সব কমিটিই বিনা ভোটে গঠিত হয়ে আসছিল। এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ছয় হাজার সাতশ ৮০ জন। এর মধ্যে ভোট দিয়েছেন দুই হাজার সাতশ ২৫ জন, যা মোট ভোটারের প্রায় ৪০ শতাংশ। সাধারণ শ্রেণিতে মোট ভোটার ছিলেন চার হাজার এক জন। এ শ্রেণিতে ভোট পড়েছে এক হাজার আটশ ৪৩টি, যা শতকরা হিসেবে প্রায় ৪৬ শতাংশ। অন্যদিকে সহযোগী শ্রেণিতে দুই হাজার সাতশ ৬৪ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন আটশ ৮২ জন, যা প্রায় ৩২ শতাংশ। নির্বাচনে মোট ১৭টি বুথে ভোট গ্রহণ করা হয়।

একজন সাধারণ শ্রেণির ভোটার ১২টি ও সহযোগী শ্রেণির ভোটার ৬টি করে ভোট দেন। চেম্বার বিধি অনুযায়ী, সাধারণ শ্রেণি থেকে ১২ জন, সহযোগী শ্রেণি থেকে ছয় জন এবং টাউন অ্যাসোসিয়েশন ও ট্রেড গ্রুপ শ্রেণি থেকে তিন জন করে মোট ছয় জন পরিচালক নির্বাচিত হন। পরে নির্বাচিত পরিচালকদের ভোটে একজন সভাপতি ও দু’জন সহসভাপতি নির্বাচিত হবেন।

চেম্বার সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১১টায় প্রেসিডিয়াম নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে পরিচালকেরা সভাপতি, জ্যেষ্ঠ সহসভাপতি এবং সহসভাপতি নির্বাচন করবেন। সাধারণ শ্রেণিতে কামাল মোস্তফা চৌধুরী ১ হাজার ৪০৫ ভোট, এএসএম ইসমাইল খান ১ হাজার ৩৭৪ ভোট, আবু হায়দার চৌধুরী ১ হাজার ৩৬৪ ভোট, মো. আমজাদ হোসাইন চৌধুরী ১ হাজার ৩৫২ ভোট, নাসির উদ্দিন চৌধুরী ১ হাজার ৩২১ ভোট, আসাদ ইফতেখার ১ হাজার ৩০৬ ভোট, আমান উল্লা আল ছগির ১ হাজার ২৭৭ ভোট, মো. গোলাম সরওয়ার ১ হাজার ২৫৯ ভোট, মোহাম্মদ হাবিবুর রহমান ১ হাজার ২৫৯ ভোট, মোহাম্মদ শফিউল আলম ১ হাজার ২৪৯ ভোট এবং মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী ১ হাজার ২১১ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন। সহযোগী শ্রেণিতে মো. জাহিদুল হাসান ৬৮৭ ভোট, মো. নুরুল ইসলাম ৬৬১ ভোট, মো. সেলিম নুর ৬৪৬ ভোট, সরোয়ার আলম খান ৬৪১ ভোট, মোহাম্মদ মশিউল আলম ৬৩২ ভোট এবং মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ ৬১৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

ট্রেড গ্রুপ শ্রেণিতে মোহাম্মদ আখতার পারভেজ, মোহাম্মদ আমিরুল হক এবং এস এম সাইফুল আলম বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন। টাউন অ্যাসোসিয়েশন শ্রেণিতে আফসার হাসান চৌধুরী, মোহাম্মদ মনির উদ্দিন এবং মোহাম্মদ সজ্জাদ উন নবাজও বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হন। ইউনাইটেড বিজনেস ফোরামের দলনেতা ও নবনির্বাচিত পরিচালক মোহাম্মদ আমিরুল হক জানান, আমরা চেয়েছি ভোটের মাধ্যমে ব্যবসায়ীরা তাদের নেতৃত্ব নির্বাচন করুক। সেটিই হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রেমিট্যান্সের প্রবাহ সচলে প্রান্তিক মানুষের অবদান

Related Posts

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন আরও দুই ক্রেতা
করপোরেট কর্নার

ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নেয়ার হলেন আরও দুই ক্রেতা

নারী উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশে উইমেন সামিটে আইপিডিসি
করপোরেট কর্নার

নারী উদ্যোক্তাদের সম্ভাবনা বিকাশে উইমেন সামিটে আইপিডিসি

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস
করপোরেট কর্নার

ট্যাপট্যাপ সেন্ড থেকে নগদে রেমিট্যান্স আনলে সর্বোচ্চ ৩০০ টাকা বোনাস

Discussion about this post

সর্বশেষ সংবাদ

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী আমিরুল হক

চট্টগ্রাম চেম্বার নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী আমিরুল হক

রেমিট্যান্সের প্রবাহ সচলে প্রান্তিক মানুষের অবদান

সুন্দর আগামীর প্রত্যাশা: রাজনৈতিক সংস্কৃতির বদল চাই

শিক্ষা খাতে কাঠামোগত রূপান্তর  এখন সময়ের দাবি

শিক্ষা খাতে কাঠামোগত রূপান্তর এখন সময়ের দাবি

সংকট, বৈষম্য ও সম্ভাবনার বাস্তব চিত্র

সংকট, বৈষম্য ও সম্ভাবনার বাস্তব চিত্র




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET