শুক্রবার, ২২ মে, ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৫ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বাণিজ্য আলোচনা আবার শুরু করতে সম্মত কানাডা ভার

Share Biz News Share Biz News
মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫.১২:০১ পূর্বাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, পত্রিকা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

 শেয়ার বিজ ডেস্ক : দুই নেতা একটি ‘উচ্চাকাঙ্ক্ষী বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ)’ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। এই চুক্তির লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

প্রায় দুই বছর ধরে স্থগিত থাকার পর ভারত ও কানাডা একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা আবার শুরু করতে সম্মত হয়েছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের পর এই আলোচনা স্থগিত করা হয়েছিল। খবর: রয়টার্স।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে জি-২০ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয়।

আলোচনার পর ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, দুই নেতা একটি ‘উচ্চাকাঙ্ক্ষী বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (সিইপিএ)’ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছেন। এই চুক্তির লক্ষ্য হলো ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে ৫০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করা।

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিও এক্সে দেয়া এক পোস্টে জানান, এ বাণিজ্য চুক্তি তাদের দ্বিপক্ষীয় বাণিজ্যকে ৭০ বিলিয়ন কানাডীয় ডলারেরও বেশি করতে পারে। তিনি আরও উল্লেখ করেন, ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি এবং চুক্তিটি কানাডার শ্রমিক ও ব্যবসার জন্য ‘বড় নতুন সুযোগ’ সৃষ্টি করবে।

দুই দেশ বেসামরিক পারমাণবিক সহযোগিতা জোরদার এবং দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহসহ সম্ভাব্য সহযোগিতা প্রসারে আগ্রহ পুনর্ব্যক্ত করেছে।

দুই বছর আগে কানাডায় একজন শিখ বিচ্ছিন্নতাবাদী নেতার হত্যাকাণ্ডে ভারত সরকারের জড়িত থাকার অভিযোগকে (যা ভারত অস্বীকার করে) কেন্দ্র করে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে কানাডা এ বাণিজ্য আলোচনা স্থগিত করেছিল। ফলে ২০২৪ সালে দুই দেশের পণ্য ও সেবা খাতের বাণিজ্য প্রায় ৩১ বিলিয়ন কানাডীয় ডলারে পৌঁছায়, যদিও তা ভারতের অর্থনীতির আকারের তুলনায় অপেক্ষাকৃত কম।

 

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আধুনিক বাসযোগ্য ও ভূমিকম্প প্রতিরোধী পরিবেশ নির্মাণে করণীয়

Next Post

Related Posts

বন্ড ছেড়ে এক হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক
অর্থ ও বাণিজ্য

বন্ড ছেড়ে এক হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং
অর্থ ও বাণিজ্য

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং

লেনদেনের শীর্ষে আরডি ফুড
অর্থ ও বাণিজ্য

লেনদেনের শীর্ষে আরডি ফুড

Next Post

Discussion about this post

সর্বশেষ সংবাদ

বন্ড ছেড়ে এক হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক

বন্ড ছেড়ে এক হাজার কোটি তুলবে ব্র্যাক ব্যাংক

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং

দরপতনের শীর্ষে এপেক্স স্কিনিং

লেনদেনের শীর্ষে আরডি ফুড

লেনদেনের শীর্ষে আরডি ফুড

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে  নামছে ডিএসই-বিএসইসি

এসএমই উদ্যোক্তাদের পুঁজিবাজারে সম্পৃক্ত করতে যৌথ প্রশিক্ষণ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET