নিজস্ব প্রতিবেদক: অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর ৯ম বার্ষিক সাধারণ সভা আজ শনিবার (১৩ ডিসেম্বর ২০২৫) রাজধানীর বনানীতে অবস্থিত হোটেল শেরাটনে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী, ইটিভির চেয়ারম্যান আব্দুস সালাম, বাংলা ভিশন টিভির চেয়ারম্যান আব্দুল হক, আরটিভির ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, বৈশাখী টিভির উপ-ব্যবস্থাপনা পরিচালক টিপু আলম মিলন, ডিবিসি নিউজের চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরী, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসানসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে অঞ্জন চৌধুরী বলেন, ‘গণমাধ্যমকে আবেগ নয়, বিবেককে প্রাধান্য দিয়ে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। স্বাধীন চিন্তাভাবনা ও মত প্রকাশের অধিকার সমুন্নত রাখার ক্ষেত্রে মিডিয়ার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকলকে সম্মিলিতভাবে দেশ গড়ার কাজে ভূমিকা রাখার আহ্বান জানান।’
সভায় উপস্থিত সম্মানিত সদস্যরা নিরপেক্ষতা বজায় রেখে নিজ নিজ দায়িত্ব পালনের বিষয়ে একমত পোষণ করেন এবং একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমের বলিষ্ঠ ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রিন্ট করুন










Discussion about this post