রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

শক্তিশালী কৃষি উৎপাদনেই সম্প্রসারিত হচ্ছে অর্থনীতি

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬.১২:৪৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, কৃষি, পত্রিকা, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : শক্তিশালী কৃষি উৎপাদনের ওপর ভর করে দেশের অর্থনীতির সম্প্রসারণ অব্যাহত রয়েছে বলে এক প্রতিবেদনে উঠে এসেছে। আসন্ন নির্বাচন-পরবর্তী মাসগুলোতেও এ ধারা বজায় থাকার ইঙ্গিত মিলেছে।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রকাশিত সর্বশেষ পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বর মাসে বাংলাদেশের সামগ্রিক পিএমআই স্কোর নভেম্বরের তুলনায় ০.২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫৪.২-এ, যা অর্থনীতিতে সামান্য দ্রুততর সম্প্রসারণের ইঙ্গিত দেয়। কৃষি, উৎপাদন ও সেবা খাতে ধারাবাহিক প্রবৃদ্ধিই এই উন্নতির প্রধান চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, কৃষি খাত টানা চতুর্থ মাসের মতো সম্প্রসারণ রেকর্ড করেছে এবং এ মাসে প্রবৃদ্ধির গতি আরও জোরদার হয়েছে। নতুন ব্যবসা, উৎপাদন কার্যক্রম, কর্মসংস্থান এবং ইনপুট খরচ সূচকে উল্লেখযোগ্য উন্নতি দেখা গেছে, যা সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে।

উৎপাদন খাত টানা ১৬তম মাসে সম্প্রসারণে থাকলেও প্রবৃদ্ধির গতি কিছুটা মন্থর হয়েছে। নতুন কার্যাদেশ ও রপ্তানি কার্যক্রম সম্প্রসারণে থাকলেও নির্মাণ খাত তিন মাসের সম্প্রসারণের পর আবারও সামান্য সংকোচনের মুখে পড়েছে। ফলে নির্মাণ খাত ছাড়া দেশের প্রায় সব প্রধান খাতেই সম্প্রসারণ অব্যাহত রয়েছে।

সেবা খাতও টানা ১৫তম মাসে সম্প্রসারণ ধরে রেখেছে, যেখানে কর্মসংস্থান ও ব্যয় সূচকে উন্নতি দেখা গেলেও নতুন ব্যবসা ও কার্যক্রমে কিছুটা দুর্বলতা লক্ষ করা গেছে।

রাজনৈতিক অনিশ্চয়তা, মৌসুমি চাহিদা হ্রাস এবং উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে বর্তমান সময়ে ব্যবসায়িক মনোভাব কিছুটা চাপে থাকলেও, ভবিষ্যৎ ব্যবসা সূচক অর্থনীতির সব প্রধান খাতেই সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। এতে নির্বাচন-পরবর্তী সময়ে স্থিতিশীলতা ও ধারাবাহিক প্রবৃদ্ধির প্রত্যাশা জোরালো হচ্ছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ বলেন, সর্বশেষ পিএমআই সূচক অনুযায়ী, শক্তিশালী কৃষি খাতের অবদানের ফলে অর্থনীতিতে সামান্য সম্প্রসারণ লক্ষ করা গেছে। যদিও উৎপাদন খাতে প্রবৃদ্ধির গতি কমেছে এবং নির্মাণ খাত আবার সংকোচনে ফিরেছে, তবুও ভবিষ্যৎ ব্যবসা সূচক সব খাতেই সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে, যা নির্বাচন-পরবর্তী সময়ে টেকসই আশাবাদ ও ধারাবাহিক প্রবৃদ্ধির বার্তা দেয়।

বিশেষজ্ঞরা মনে করছেন, কৃষি উৎপাদনের এই গতি বজায় থাকলে এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত হলে আগামী মাসগুলোয় অর্থনৈতিক সম্প্রসারণ আরও দৃশ্যমান হতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

মনে করি না কোনো দল ‘না’ ভোটের পক্ষে যাবে : প্রধান উপদেষ্টা

Next Post

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

Related Posts

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
অর্থ ও বাণিজ্য

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

Next Post
পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

পুঁজিবাজারে বেড়েছে সূচক ও লেনদেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET