বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

দ্বিতীয় প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ৩৬৩.৩৪ কোটি টাকা

Share Biz News Share Biz News
শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬.১২:৩৫ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, করপোরেট কর্নার, পত্রিকা, পুঁজিবাজার, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
দ্বিতীয় প্রান্তিকে ওয়ালটনের মুনাফা ৩৬৩.৩৪ কোটি টাকা
28
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : ম্যানেজমেন্টের দৃঢ় দিকনির্দেশনা ও সমন্বিত কৌশলগত পরিকল্পনার ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের সুপারব্র্যান্ড ও টেক-জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি মুনাফা ও বিক্রয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক সূচকে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রেখেছে। ২০২৫-২৬ হিসাব বছরের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা দাঁড়িয়েছে ৩৬৩.৩৪ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫৮.৮৭ কোটি টাকা বেশি। কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ৪৯তম সভায় পর্যালোচনা ও অনুমোদনের পর প্রকাশ করা হয়।

প্রতিবেদনের তথ্যমতে, চলতি হিসাব বছরের জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ে ওয়ালটনের বিক্রয় আগের বছরের একই সময়ের তুলনায় ৮ দশমিক ৪৮ শতাংশ বা ২১৫.৮৬ কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি স্থিতিশীল বৈদেশিক মুদ্রার বিনিময় হার এবং বিচক্ষণতার সঙ্গে কাঁচামাল ক্রয়ের ফলে আলোচ্য সময়ে কোম্পানিটির  মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

দ্বিতীয় প্রান্তিক শেষে (জুলাই-ডিসেম্বর ২০২৫) কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১০ টাকা ৯০ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৯ টাকা ১৪ পয়সা। একই সময়ে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) পুনর্মূল্যায়ন ব্যতীত ২৫৭ টাকা ২৪ পয়সা এবং পুনর্মূল্যায়নসহ ৩৫৮ টাকা ৪১ পয়সায় উন্নীত হয়েছে।

চলতি হিসাব বছরের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত ছয় মাসে ওয়ালটনের শেয়ারপ্রতি নিট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) বেড়ে দাঁড়িয়েছে ১৯ টাকা ৪১ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৬ টাকা ৩০ পয়সা। অপারেটিং ক্যাশ ফ্লোতে এই উল্লেখযোগ্য উন্নতির পেছনে প্রধান কারণ হিসেবে ক্রেতাদের কাছ থেকে আগের বছরের তুলনায় ৮ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি অর্থ আদায় এবং কাঁচামাল ও অন্যান্য সরবরাহকারীদের অর্থ পরিশোধ ১৮ দশমিক ৯৭ শতাংশ কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনারের ওপর ভ্যাট ৭ দশমিক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হলেও কোম্পানিটির অপারেটিং ক্যাশ ফ্লো শক্তিশালী অবস্থানে রয়েছে।

চলতি হিসাব বছরের আগামী প্রান্তিকগুলোতেও বিক্রয়, মুনাফাসহ অন্যান্য আর্থিক সূচকে উন্নতির ধারাবাহিকতা বজায় থাকবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ম্যানেজমেন্ট।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

স্ট্যান্ডার্ড ব্যাংক পরিচালকের বাসায় গুলি, বোর্ড সভা স্থগিত

Next Post

ব্যবসা ও কর্মসংস্থানে নতুন গতির প্রত্যাশা

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

কোম্পানিগুলো বাজারে কৃত্রিম সংকট তৈরি করে তেলের দাম বাড়াচ্ছে
অর্থ ও বাণিজ্য

সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ৪ টাকা

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

বছরে ১২-১৪ বিলিয়ন ডলার আয় সম্ভব স্বর্ণ খাত থেকে: বাণিজ্যমন্ত্রী

Next Post

ব্যবসা ও কর্মসংস্থানে নতুন গতির প্রত্যাশা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET