রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

সবচেয়ে জরুরি প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি : ফয়েজ আহমদ তৈয়্যব

Share Biz News Share Biz News
শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬.১:৫০ পূর্বাহ্ণ
বিভাগ - পত্রিকা, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
সবচেয়ে জরুরি প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি : ফয়েজ আহমদ তৈয়্যব
12
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক : প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, স্টার্টআপ ইকোসিস্টেম ডেভেলপ করাই আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্দেশ্য। গতকাল শুক্রবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়িত আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মেহেরপুরের মতো উদীয়মান জেলায় টেকসই উন্নয়নের জন্য দক্ষ মানবসম্পদ তৈরি এবং প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিই সবচেয়ে জরুরি। এই লক্ষ্য বাস্তবায়নে মেহেরপুরে আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, এই কেন্দে র মাধ্যমে তিনটি প্রধান উদ্দেশ্য বাস্তবায়ন করা হবে। প্রথমত, স্থানীয় উদ্যোক্তা ও আইটিভিত্তিক ক্ষুদ্র ব্যবসাগুলোকে প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা দিয়ে স্টার্টআপ হিসেবে গড়ে তোলা। দ্বিতীয়ত, শিক্ষার্থী ও তরুণদের ফ্রিল্যান্সিং, ই-কমার্স ও আইসিটি দক্ষতায় প্রশিক্ষণ দিয়ে মানসম্মত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। তৃতীয়ত, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিল্প খাতের কার্যকর সংযোগ তৈরি করে শিক্ষা ও বাস্তব দক্ষতার মধ্যকার ব্যবধান কমানো।

বিশেষ সহকারী আরও বলেন, ট্রেনিং সেন্টারটিতে আধুনিক কম্পিউটার ল্যাব, স্টার্টআপ স্পেস, ইনকিউবেশন সুবিধা এবং ১৫০ আসনের একটি অডিটোরিয়াম থাকবে। এসব সুবিধা উদ্যোক্তা উন্নয়ন, ব্যবসায়িক প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে ব্যবহার করা হবে।

তিনি বলেন, এখানে প্রদত্ত সব প্রশিক্ষণ জাতীয় স্কিল ডেভেলপমেন্ট অথরিটি (এনএসডিএ) কর্তৃক ভেরিফায়েড হবে, যাতে প্রশিক্ষণপ্রাপ্তরা দেশ-বিদেশে এর স্বীকৃতি পান।

স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড ও আইডিয়া প্রকল্প প্রসঙ্গে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, স্থানীয় উদ্যোক্তারা চাইলে এখান থেকেই সরকারি স্টার্টআপ ফান্ড, প্রশিক্ষণ ও বিনিয়োগ সুবিধার জন্য আবেদন করতে পারবেন। এতে ঢাকাকেন্দি ক বৈষম্য অনেকটাই কমে আসবে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, আইটি খাতে দক্ষ জনবল তৈরি করতে এ ধরনের প্রশিক্ষণ কেন্দ  অত্যন্ত কার্যকর। মেহেরপুরের তরুণদের জন্য এটি একটি নতুন সম্ভাবনার দ্বার উšে§াচন করবে।

তিনি আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টারটির সর্বোত্তম ব্যবহারের জন্য মেহেরপুরবাসীর প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের সদস্য (যুগ্ম সচিব) মোহাম্মদ সাইফুল হাসান বলেন, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সারা দেশে আইটি অবকাঠামো ও প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণে কাজ করছে। মেহেরপুরের এই কেন্দ  সেই উদ্যোগের একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

অনুষ্ঠানের শুরুতে ফয়েজ আহমদ তৈয়্যব ‘স্পেশালাইজড আইসিটি ট্রেনিং ফর কলেজ টিচার্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন। মনির হায়দারও এসময় আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শেখ বখতিয়ার উদ্দিন, মেহেরপুরের জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির,  মেহেরপুরের পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, প্রকল্প পরিচালক আরিফুজ্জামান-সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশ সব ধর্মের মানুষের নিরাপদ আবাসভূমি : প্রধান উপদেষ্টা 

Next Post

ব্যাংক হিসাবের বাইরে ১৩০ কোটি মানুষ

Related Posts

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা
অর্থ ও বাণিজ্য

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ
অর্থ ও বাণিজ্য

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ

Next Post
ব্যাংক হিসাবের বাইরে ১৩০ কোটি মানুষ

ব্যাংক হিসাবের বাইরে ১৩০ কোটি মানুষ

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET