শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
১২ বৈশাখ ১৪৩৩ | ৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিদেশে কর্মসংস্থানে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Share Biz News Share Biz News
শুক্রবার, ৬ মার্চ ২০২৬.১:২৯ পূর্বাহ্ণ
বিভাগ - জাতীয়, পত্রিকা, রাজনীতি, শেষ পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
স্বনির্ভর মানবিক দেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য
18
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যুৎ সাশ্রয়ের বার্তা দিতে তিনি নিজ দপ্তর থেকেই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

গতকাল বৃহস্পতিবার সকালে সচিবালয়ে নিজের দপ্তরে এসে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগত কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে দেন এবং শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের তাপমাত্রা কমিয়ে দেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে দেশে ভাষা প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সচিবালয়ে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণ বিষয়ক কমিটির এক বৈঠকে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে পৌঁছে নিজের কক্ষে প্রবেশ করেই প্রায় ৫০ শতাংশ লাইট বন্ধ করে দেন এবং এসির বিদ্যুৎ প্রবাহ ২৫ দশমিক ১ মাত্রায় নির্ধারণ করেন, যা বিদ্যুৎ সাশ্রয়ে সহায়ক। পরে মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করেও তিনি অর্ধেক লাইট বন্ধ রাখার এবং এসির তাপমাত্রা কমিয়ে রাখার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর সচিবালয়ের ১ নম্বর ভবনে প্রধানমন্ত্রীর দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে তাৎক্ষণিকভাবে অর্ধেক লাইট বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা কমিয়ে দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়।

অতিরিক্ত প্রেস সচিব জানান, প্রধানমন্ত্রী সচিবালয়ের সব মন্ত্রণালয়, দেশের সরকারি অফিস-আদালত, বেসরকারি প্রতিষ্ঠান, শপিংমল ও বিপণিবিতানসহ বিভিন্ন স্থানে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দিনের বেলায় অপ্রয়োজনীয় লাইট বন্ধ রেখে জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহারের পরামর্শও দেন।

এদিকে বেকার যুবক-যুবতীদের বিদেশে কর্মসংস্থানের জন্য দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। দেশি ও বিদেশি শিক্ষকদের সমন্বয়ে বিভিন্ন ভাষা শিক্ষা কেন্দ্র স্থাপন করে তরুণদের বিদেশি ভাষা শেখানোর উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি, যাতে তারা সহজে বিদেশে চাকরির সুযোগ পেতে পারে বলে জানান প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।

বৈঠকে বিদেশে কর্মসংস্থানের জন্য আগ্রহী ব্যক্তিদের যাতে সহায়-সম্পত্তি বিক্রি করে যেতে না হয়, সে জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ চালু এবং ঋণ পাওয়ার প্রক্রিয়া সহজ করার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে অনুষ্ঠিত বৈঠকে বিদেশে কর্মসংস্থান বৃদ্ধির সম্ভাবনা এবং এ-সংক্রান্ত বিভিন্ন করণীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমীন, মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া দেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর এবং সিলেটের এমএজি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে উন্নত দেশের বিমানবন্দরের মতো যাত্রীদের জন্য বিনা মূল্যে ওয়াইফাই সুবিধা চালুর জন্য বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

অন্যদিকে নিজ নির্বাচনী এলাকা ঢাকা-১৭ আসনে দেওয়া একটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। মহাখালী ক্যানসার হাসপাতালের কাছে অবস্থিত সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের একটি ভঙ্গুর মন্দির সংস্কারের কাজ দ্রুত শুরু করার নির্দেশ দিয়েছেন তিনি।

জানা গেছে, আগামীকাল শনিবার সকাল ১১টায় মন্দির সংস্কার কাজের উদ্বোধন করা হবে। এতে ঢাকার দুই সিটির প্রশাসক আবদুস সালাম ও শফিকুল ইসলাম মিল্টন এবং ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রীর নির্বাচন সমন্বয়কারী অধ্যাপক ফরহাদ হালিম ডোনার উপস্থিত থাকার কথা রয়েছে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয়, কর্মসংস্থান বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন এই তিন ক্ষেত্রেই কার্যকর উদ্যোগ নিয়ে সরকার এগিয়ে যেতে চায়।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাংলাদেশ ব্যাংকের সামনে আমানতকারীদের অবস্থান

Next Post

ট্রাম্পের বিস্ফোরক দাবি: ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবে, শেষ সিদ্ধান্ত নেবেন তিনি?

Related Posts

জাতীয়

দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ গঠনে জোর সরকারের

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান
অর্থ ও বাণিজ্য

এক সপ্তাহে ডিএসইতে মূলধন বৃদ্ধি ১,৯১৯ কোটি টাকা

সম্পাদকীয়

তীব্র তাপপ্রবাহ রক্ষা কৌশল বনাম লোডশেডিং

Next Post
ট্রাম্পের বিস্ফোরক দাবি: ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবে, শেষ সিদ্ধান্ত নেবেন তিনি?

ট্রাম্পের বিস্ফোরক দাবি: ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবে, শেষ সিদ্ধান্ত নেবেন তিনি?

Discussion about this post

সর্বশেষ সংবাদ

দক্ষ ও সৃজনশীল মানবসম্পদ গঠনে জোর সরকারের

ডিএসই সূচক ঊর্ধ্বমুখী, ডিএসইএক্সে উল্লেখযোগ্য উত্থান

এক সপ্তাহে ডিএসইতে মূলধন বৃদ্ধি ১,৯১৯ কোটি টাকা

কনটেইনার হ্যান্ডলিং চার্জ সাড়ে ৮ শতাংশ বাড়ল

প্রি-শিপমেন্ট ঋণে গতি বাড়বে রপ্তানি বাণিজ্যে

শতবর্ষী ঐতিহ্যের আসরে কোটি টাকার বাণিজ্য

শতবর্ষী ঐতিহ্যের আসরে কোটি টাকার বাণিজ্য

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET