বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
১৬ বৈশাখ ১৪৩৩ | ১৩ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

খেলাপি ঋণ আদায়

ব্যাংকগুলোকে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার নির্দেশ

Share Biz News Share Biz News
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬.১২:৩০ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, পত্রিকা, প্রথম পাতা, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ব্যাংকগুলোকে মধ্যস্থতার উদ্যোগ নেওয়ার নির্দেশ
59
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক : খেলাপি ঋণ আদায়ে আদালতের বাইরে ‘প্রাক মামলা মধ্যস্থতা’র উদ্যোগ নিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি) থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়। এতে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, ব্যাংকের খেলাপি ঋণ দ্রুত আদায়ের ক্ষেত্রে আদালতের বাইরে বিকল্প বিরোধ নিষ্পত্তি পদ্ধতি বা অল্টারনেটিভ ডিসপিউট রেজ্যুলেশন (এডিআর) ব্যবহারের ওপর গুরুত্ব দিতে হবে। বিশেষ করে ‘প্রি-সুট মিডিয়েশন’ প্রক্রিয়াকে কার্যকরভাবে কাজে লাগাতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, চলতি বছরের ৩০ জুনের মধ্যে এডিআর পদ্ধতির মাধ্যমে প্রতিটি ব্যাংককে তাদের খেলাপি ঋণের কমপক্ষে এক শতাংশ নগদ আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য দক্ষ ও যোগ্য মধ্যস্থতাকারী (মিডিয়েটর) নির্বাচন করে তাদের মাধ্যমে খেলাপি ঋণ নিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিতে বলা হয়েছে।

সার্কুলারে আরো উল্লেখ করা হয়, আদালতে মামলা হওয়ার আগে যদি সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে মধ্যস্থতার মাধ্যমে সমাধান করা যায়, তাহলে সময় ও ব্যয় উভয়ই কমবে। একই সঙ্গে ব্যাংকের খেলাপি ঋণ দ্রুত কমানো সম্ভব হবে।

‘প্রি-সুট মিডিয়েশন’-এর মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে যোগ্য মধ্যস্থতাকারী নিয়োগের ক্ষেত্রে বেশ কিছু নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেগুলো হলো, মধ্যস্থতাকারীকে বিদ্যমান আইন ও বিধি-বিধানের আওতায় মধ্যস্থতা সেবা প্রদানের উদ্দেশ্যে গঠিত প্রতিষ্ঠানগুলোর প্যানেলে তালিকাভুক্ত হতে হবে, যে পক্ষগুলোর জন্য মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগ করা হবে, তিনি তাদের প্রতিনিধি বা পরিচালক বা কোনো লাভজনক পদে অধিষ্ঠিত ছিলেন না, অর্থাৎ তিনি ওই পক্ষগুলোর সঙ্গে অতীত বা বর্তমান বা ভবিষ্যৎ কোনো প্রকৃত স্বার্থ কিংবা দৃশ্যমান স্বার্থের বিষয়ে জড়িত নন, তার আইন, বাণিজ্য, ব্যাংকিং, করপোরেট ব্যবস্থাপনা অথবা সংশ্লিষ্ট পেশাগত ক্ষেত্রে কমপক্ষে সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এর মধ্যে ব্যাংকিং, বাণিজ্যিক চুক্তি, বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তার ব্যাংকিং ও আর্থিক প্রতিষ্ঠান-সংক্রান্ত নীতিমালা, কার্যপ্রণালি ও প্রচলিত নিয়মাচার সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান ও বাংলাদেশ ব্যাংকের জারি করা সার্কুলার ও নির্দেশনার বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকতে হবে, দেশ বা বিদেশের স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে মিডিয়েশন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে, নিরপেক্ষতা ও গোপনীয়তা রক্ষা, যোগাযোগ দক্ষতা ও দ্বন্দ্ব নিরসনে অতীত সাফল্যের নজির রয়েছে তাকে এমন ব্যক্তি হতে হবে, তিনি কোনো ফৌজদারি আদালতের মাধ্যমে দণ্ডিত নন কিংবা কোনো নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের বিধিমালা, প্রবিধান বা নিয়মাচার কিংবা আইনের কোনো বিধান লঙ্ঘনজনিত কারণে কখনো দণ্ডিত হননি, তিনি অর্থ আত্মসাৎ, দুর্নীতি, জাল-জালিয়াতি ও নৈতিক স্খলনজনিত কারণে চাকরি/পেশা হতে বরখাস্ত হননি, তিনি কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে ঋণ খেলাপি নন এবং কোনো সময় আদালত কর্তৃক দেউলিয়া ঘোষিত হননি।

ব্যাংকারদের মতে, আদালতের দীর্ঘসূত্রতা এড়াতে প্রি-সুট মিডিয়েশন কার্যকর হলে ঋণ পুনরুদ্ধারের গতি বাড়তে পারে। তবে এজন্য ব্যাংকগুলোর সক্রিয় উদ্যোগ এবং ঋণগ্রহীতাদের সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, খেলাপি ঋণের চাপ কমাতে আদালতের পাশাপাশি বিকল্প পদ্ধতিকে কার্যকর করা এখন সময়ের দাবি। সে কারণেই এডিআর ব্যবস্থাকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বড় আর্থিক ক্ষতির মুখে দেশীয় এয়ারলাইন্স

Next Post

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে আহত ২৩ প্রবাসী, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক
শীর্ষ খবর

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

সিমুলেশন পরীক্ষায় সিঙ্গাপুর যাচ্ছে বিশেষজ্ঞ দল
শীর্ষ খবর

সিমুলেশন পরীক্ষায় সিঙ্গাপুর যাচ্ছে বিশেষজ্ঞ দল

Next Post
ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে আহত ২৩ প্রবাসী, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

ইরান যুদ্ধে মধ্যপ্রাচ্যে আহত ২৩ প্রবাসী, আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

ঊর্ধ্বমুখী মূল্যসূচকেও কমেছে লেনদেনে

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

সংসদ পরচিালনে ২৯০ কোটি টাকার বাজটে অনুমোদন

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণে আলিফ গ্রুপের ২ প্রতিষ্ঠান!

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

‘ক্লিন ইমেজ’ গ্রুপের হাতে যাচ্ছে এক্সিম ব্যাংক

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

এক দিনের ব্যবধানে ফের কমলো স্বর্ণের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET