বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
৯ বৈশাখ ১৪৩৩ | ৫ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি অপসারণ

Share Biz News Share Biz News
বুধবার, ২২ এপ্রিল ২০২৬.১:০৭ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
ইন্টারন্যাশনাল লিজিংয়ের এমডি অপসারণ
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিউজ প্রতিবেদক: ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমদাদুল ইসলামকে অপসারণ করেছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে পরামর্শ দেওয়া হয়েছে।
জিএসপি ফাইন্যান্সে এমডি হিসেবে দায়িত্ব পালনকালে এমদাদুল ইসলাম কেয়া কসমেটিকসের খেলাপিযোগ্য ঋণ নিয়মিত হিসেবে দেখানো, তার সময়ে সাবসিডিয়ারি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা হওয়া এবং অতিরিক্ত সুদ আদায়ের মতো বিষয়গুলো গোপন করেন। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডে এমডি হিসেবে নিয়োগের সময় এসব তথ্য লুকানোর কারণে তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ সোমবার এ বিষয়ে উত্তরা ফাইন্যান্সের চেয়ারম্যানকে চিঠি পাঠায়। এতে একজন অভিজ্ঞ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত এমডি হিসেবে নিয়োগ দেওয়ার পরামর্শ দেওয়া হয়।
বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে উঠে আসে, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে এমদাদুল ইসলাম কেন্দ্রীয় ব্যাংকের অনাপত্তি ছাড়া কেয়া কসমেটিকসের ঋণ অশ্রেণীকৃত হিসেবে প্রদর্শন করেন। এর মাধ্যমে প্রতিষ্ঠানের খেলাপি ঋণের হার ১৬ দশমিক ০৪ শতাংশ থেকে ৮ দশমিক ৮৬ শতাংশে নামিয়ে আনা হয়।
এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা লঙ্ঘন করে সাবসিডিয়ারি প্রতিষ্ঠান জিএসপি ইনভেস্টমেন্টের ঋণ সুবিধা পুনর্গঠন করা হয়। এর ফলে কেন্দ্রীয় ব্যাংক জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডকে ১০ লাখ টাকা জরিমানা করে। পাশাপাশি করোনাকালে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা বারবার উপেক্ষা করে ডরিন হোটেলস অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ঋণ হিসাবের বিপরীতে অতিরিক্ত দণ্ডসুদ আরোপ করা হয়।
তবে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে দাখিলকৃত আবেদন ও হলফনামায় এ-সংক্রান্ত তথ্য গোপন করা হয়। এ কারণে এমদাদুল ইসলামকে অপসারণ করা হয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে উল্লেখ করা হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ইরান যুদ্ধে বড় ধাক্কা ভারতের সিরামিক শিল্পে

Next Post

শুল্ক সুবিধার অপব্যবহার করেন অনেক ব্যবসায়ী

Related Posts

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ
জাতীয়

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি
অর্থ ও বাণিজ্য

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

সূচকের উত্থানে চাঙ্গা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

Next Post
শুল্ক সুবিধার অপব্যবহার করেন অনেক ব্যবসায়ী

শুল্ক সুবিধার অপব্যবহার করেন অনেক ব্যবসায়ী

Discussion about this post

সর্বশেষ সংবাদ

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা, রুটিন প্রকাশ

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি

জ্বালানি সংকটে পোশাক খাতে শঙ্কা, বিদেশি অর্ডার যাচ্ছে অন্য দেশে: বিসিআই সভাপতি

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

সূচকের উত্থানে চাঙ্গা পুঁজিবাজার, ডিএসইতে লেনদেন হাজার কোটি টাকা ছাড়াল

‘উপায়’-এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

‘উপায়’-এর নতুন সিইও হলেন শ্যামল বরন দাশ

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার

৫০ হাজার টন গম ও ১৮ লাখ টন ধান-চাল কিনবে সরকার




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET