বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
১০ বৈশাখ ১৪৩৩ | ৬ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

পোশাকশিল্পে সংকট

কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চায় বিজিএমইএ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬.৩:১৭ অপরাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, শীর্ষ খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেন চীনা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দেশের রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের চলমান বহুমাত্রিক সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের নীতিসহায়তা জোরদার এবং বিশেষ প্রণোদনার আওতায় আবেদনের সময়সীমা বাড়ানোর আহ্বান জানিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংক ভবনে ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বিজিএমইএ’র একটি প্রতিনিধিদল এসব দাবি তুলে ধরে।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির পরিচালক মজুমদার আরিফুর রহমান। এ সময় সাবেক সহ-সভাপতি শহীদুল ইসলাম এবং জনসংযোগ ও প্রচার কমিটির চেয়ারম্যান মাসুদ কবিরসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ সালাউদ্দিন তপাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও বৈঠকে অংশ নেন।

বৈঠকে বিজিএমইএ নেতারা জানান, ২০২৫ সালে বাংলাদেশ ব্যাংকের জারি করা বিআরপিডি সার্কুলারের আওতায় নীতিসহায়তা পাওয়ার ক্ষেত্রে খেলাপি হিসাব নির্ধারণের সময়সীমা নভেম্বর ২০২৫ পর্যন্ত সীমাবদ্ধ রয়েছে।

এ প্রেক্ষিতে তারা সময়সীমা বাড়িয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত নির্ধারণের প্রস্তাব দেন। তাদের মতে, এতে আরও বেশি সংখ্যক রুগ্ন ও সমস্যাগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠান পুনর্বাসনের সুযোগ পাবে এবং ব্যাংকখাতে খেলাপি ঋণের পরিমাণ কমে সামগ্রিক আর্থিক স্থিতিশীলতা জোরদার হবে।

এছাড়া, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত নীতিসহায়তা বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিজিএমইএ নেতারা। তারা বলেন, অনেক ক্ষেত্রে ব্যাংকগুলো যথাসময়ে নির্দেশনা বাস্তবায়ন না করায় যোগ্য প্রতিষ্ঠানগুলো সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সুস্পষ্ট ও বাধ্যতামূলক নির্দেশনা প্রদান জরুরি।

বন্ধ কারখানা পুনরায় চালুর উদ্যোগকে স্বাগত জানিয়ে বিজিএমইএ প্রতিনিধিরা আবেদনের সময়সীমা বৃদ্ধিরও আহ্বান জানান। তাদের মতে, ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর সঠিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের জন্য সময় বাড়ানো প্রয়োজন, যাতে বাস্তবভিত্তিক তালিকা প্রণয়ন ও পুনর্বাসন কার্যক্রম কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

বিজিএমইএ’র উত্থাপিত প্রস্তাবগুলো মনোযোগ দিয়ে শোনেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ। তিনি বিষয়গুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

প্রথম প্রান্তিকে গ্রামীণফোনের শেয়ারপ্রতি আয় ৪.৯০ টাকা

Next Post

ইবনে সিনার ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৩.৬৯%, তৃতীয় প্রান্তিকে ভাটা

Related Posts

শিক্ষক থেকে ডিজি ড. সোহেলের মূলশক্তি প্রশাসনিক দক্ষতা
দিনের খবর

শিক্ষক থেকে ডিজি ড. সোহেলের মূলশক্তি প্রশাসনিক দক্ষতা

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা
অর্থ ও বাণিজ্য

পুঁজিবাজারে লেনদেন কমলো ১৭২ কোটি টাকা

প্রথম প্রান্তিকে সিঙ্গারের লোকসান বেড়ে ২.১০ টাকা
অর্থ ও বাণিজ্য

প্রথম প্রান্তিকে সিঙ্গারের লোকসান বেড়ে ২.১০ টাকা

Next Post
ইবনে সিনার ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৩.৬৯%, তৃতীয় প্রান্তিকে ভাটা

ইবনে সিনার ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৩.৬৯%, তৃতীয় প্রান্তিকে ভাটা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

শিক্ষক থেকে ডিজি ড. সোহেলের মূলশক্তি প্রশাসনিক দক্ষতা

শিক্ষক থেকে ডিজি ড. সোহেলের মূলশক্তি প্রশাসনিক দক্ষতা

৬ তালিকাভুক্ত কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে লেনদেন কমলো ১৭২ কোটি টাকা

প্রথম প্রান্তিকে সিঙ্গারের লোকসান বেড়ে ২.১০ টাকা

প্রথম প্রান্তিকে সিঙ্গারের লোকসান বেড়ে ২.১০ টাকা

ইবনে সিনার ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৩.৬৯%, তৃতীয় প্রান্তিকে ভাটা

ইবনে সিনার ৯ মাসে মুনাফা বেড়েছে ৩৩.৬৯%, তৃতীয় প্রান্তিকে ভাটা

বিজিএমইএ নেতাদের সঙ্গে বৈঠক করেন চীনা উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল

কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপ চায় বিজিএমইএ




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET