শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
১১ বৈশাখ ১৪৩৩ | ৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

হরমুজে মিত্র দেশগুলোর ফি মওকুফ করল ইরান

Share Biz News Share Biz News
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬.১১:৪৮ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
১০ দিনে ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি ইরানের
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে নিজের মিত্র দেশগুলোর জন্য টোল বা মাশুল মওকুফের ঘোষণা দিয়েছে ইরান। গতকাল শুক্রবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া নভোস্তিকে জানিয়েছেন, ইরান কিছু নির্দিষ্ট দেশের জন্য বিশেষ ছাড় বা টোল মওকুফের ব্যবস্থা করেছে। তবে ভবিষ্যতে এই নীতি অপরিবর্তিত থাকবে কি না, তা নিয়ে এখনই কোনো মন্তব্য করা যাচ্ছে না।
রাষ্ট্রদূত আরও জানিয়েছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে বন্ধুপ্রতিম দেশগুলোর জন্য এই বিশেষ সুবিধাগুলো নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বন্ধুদেশগুলোর তালিকা এখনো পুরোপুরি প্রকাশ করা হয়নি।
কিছুদিন আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, অনেক জাহাজ মালিক ও বিভিন্ন দেশ তাদের সঙ্গে যোগাযোগ করছে, যাতে তারা নিরাপদে এই প্রণালি অতিক্রম করতে পারে। সেই সময় তিনি জানিয়েছিলেন, ইরান যাদের বন্ধু মনে করে অথবা বিশেষ অনুমতি দেয়, তাদের সশস্ত্র বাহিনী নিরাপদ চলাচলের ব্যবস্থা করছে। সেই তালিকায় বাংলাদেশ, চীন, রাশিয়া, পাকিস্তান, ইরাক ও ভারতের নাম উল্লেখ ছিল। তবে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির বিচারে এই দেশগুলো আগের অবস্থানে আছে কি না বা সব দেশ এই সুবিধা পাচ্ছে কি না, তা নিয়ে পরিষ্কার কোনো তথ্য নেই।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম ব্যস্ত এবং সংবেদনশীল নৌপথ। পারস্য উপসাগর ও ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ পথটি উš§ুক্ত মহাসাগরে যাওয়ার একমাত্র সামুদ্রিক পথ। যুদ্ধের আগে এই পথ দিয়ে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল প্রবাহিত হতো, যা বৈশ্বিক চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ। বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে এই প্রণালির ওপর নিয়ন্ত্রণ ও চলাচল ব্যবস্থা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
ইতোমধ্যে ইরানের সংসদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই জানিয়েছেন, ইরান প্রথমবারের মতো প্রণালিটি দিয়ে ট্রানজিটের জন্য ফি আদায় শুরু করেছে এবং সেই অর্থ দেশটির কেন্দ্রীয় ব্যাংকে জমা হয়েছে। অর্থাৎ ইরান একই সঙ্গে দুটি কৌশল অবলম্বন করছে। একদিকে তারা কিছু দেশের কাছ থেকে বড় অঙ্কের রাজস্ব আদায় করছে, অন্যদিকে তাদের ঘনিষ্ঠ মিত্রদের জন্য মাশুল মওকুফ করে কৌশলগত ও বাণিজ্যিক সম্পর্ক সুদৃঢ় করার চেষ্টা করছে।
এদিকে যুক্তরাষ্ট্রের আরোপিত সামুদ্রিক অবরোধ এবং চলমান ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের এই সিদ্ধান্ত কৌশলগত বার্তা বহন করছে। এর মাধ্যমে একদিকে মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা হচ্ছে, অন্যদিকে হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণের ইঙ্গিতও দিচ্ছে তেহরান।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের পাল্টা ব্যবস্থা হিসেবে সম্প্রতি হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজগুলোর ওপর টোল আদায়ের ঘোষণা দিয়েছিল ইরান। তবে রাশিয়ার মতো ঘনিষ্ঠ মিত্রদের জন্য এই ফি মওকুফের সিদ্ধান্ত ভূ-রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: মিডল ইস্ট আই

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

বাড়ছে রুপার রূপের আভিজাত্য

Next Post

প্রায় ২ মাস পর নিজেদের আকাশসীমা খুলল কুয়েত

Related Posts

শ্রীলঙ্কায় সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় সাইবার হামলা, ২৫ লাখ ডলার চুরি

প্রায় ২ মাস পর নিজেদের আকাশসীমা খুলল কুয়েত
আন্তর্জাতিক

প্রায় ২ মাস পর নিজেদের আকাশসীমা খুলল কুয়েত

তামিলনাড়ুতে জয়ললিতার পথেই কি এগোতে পারবেন বিজয়?
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে জয়ললিতার পথেই কি এগোতে পারবেন বিজয়?

Next Post
প্রায় ২ মাস পর নিজেদের আকাশসীমা খুলল কুয়েত

প্রায় ২ মাস পর নিজেদের আকাশসীমা খুলল কুয়েত

Discussion about this post

সর্বশেষ সংবাদ

কনটেইনার হ্যান্ডলিং চার্জ সাড়ে ৮ শতাংশ বাড়ল

প্রি-শিপমেন্ট ঋণে গতি বাড়বে রপ্তানি বাণিজ্যে

শতবর্ষী ঐতিহ্যের আসরে কোটি টাকার বাণিজ্য

শতবর্ষী ঐতিহ্যের আসরে কোটি টাকার বাণিজ্য

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

আইএমএফ ঋণ নিয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই: অর্থমন্ত্রী

দেশের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চাইলে কোনো ছাড় নয় :অর্থমন্ত্রী

সবজির বাজারে আগুন ডিমের দামও বাড়তি

ঊর্ধ্বমুখী সবজি, মাছ ও মাংসের দাম




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET