রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ

শেয়ার বিজ নিউজ শেয়ার বিজ নিউজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬.১১:৫৪ পূর্বাহ্ণ
বিভাগ - অর্থ ও বাণিজ্য, দিনের খবর, পুঁজিবাজার ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
আকিজ রিসোর্সের হাতে যাচ্ছে ডমিনেজ স্টিলের নিয়ন্ত্রণ
14
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড-এর মালিকানায় বড় ধরনের পরিবর্তন আসছে। কোম্পানিটির বিদ্যমান উদ্যোক্তা ও পরিচালকদের কাছ থেকে প্রায় ৩০ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে আকিজ রিসোর্স লিমিটেড।

আজ রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর মাধ্যমে কোম্পানিটি জানায়, আলোচনার ভিত্তিতে অফ-মার্কেট লেনদেনের মাধ্যমে মোট ৩ কোটি ৭৮ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ। এসব শেয়ার কিনবেন আকিজ রিসোর্সের পাশাপাশি কোম্পানির বর্তমান চেয়ারম্যান ফারিয়া হোসাইন এবং ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।

শেয়ার হস্তান্তরের জন্য শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর অনুমোদন নেওয়া হবে। অনুমোদন ও আনুষ্ঠানিকতা সম্পন্ন হলে নতুন পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা ও কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন মালিকানার অধীনে ডমিনেজ স্টিলের উৎপাদন কার্যক্রম পূর্ণমাত্রায় চালু ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ক্রেতা প্রতিষ্ঠানের বিদ্যমান ইস্পাত খাতের অবকাঠামোর সঙ্গে সমন্বয় করে কোম্পানির কার্যক্রমে ইতিবাচক গতি আসবে বলে আশা করা হচ্ছে।

বর্তমানে কোম্পানিটির উদ্যোক্তা ও পরিচালকদের কাছে প্রায় ৩০ দশমিক ২০ শতাংশ শেয়ার রয়েছে। এই শেয়ার বিক্রয় সম্পন্ন হলে কার্যত পরিচালনা পর্ষদের পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে আকিজ রিসোর্সের হাতে।

ডমিনেজ স্টিলের সাভার কারখানায় উৎপাদন চলমান থাকলেও নরসিংদীর কারখানাটি বন্ধ রয়েছে। নতুন মালিকানা গ্রহণের পর উভয় কারখানার কার্যক্রম পূর্ণমাত্রায় চালু করার উদ্যোগ নেওয়া হবে বলে জানা গেছে।

এর আগে করোনা-পরবর্তী সময়ে প্রায় ৪৫০ কোটি টাকায় মুন্সিগঞ্জে অবস্থিত ম্যাগনাম স্টিল অধিগ্রহণ করে আকিজ রিসোর্স গ্রুপ, যা বর্তমানে ‘আকিজ ইস্পাত’ নামে পরিচালিত হচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে ১০ টাকা অভিহিত মূল্যে ৩ কোটি শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ৩০ কোটি টাকা সংগ্রহ করে ডমিনেজ স্টিল। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১০২ কোটি টাকা। বি ক্যাটাগরির এই কোম্পানির শেয়ারের বড় অংশ সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। সর্বশেষ লেনদেন অনুযায়ী শেয়ারটির দাম দাঁড়িয়েছে ৬০ টাকা ৬০ পয়সা।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

ওয়াশিংটনে প্রেস ডিনারে গুলির ঘটনা, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ডোনাল্ড ট্রাম্পকে

Next Post

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা

Related Posts

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ
অর্থ ও বাণিজ্য

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ
অর্থ ও বাণিজ্য

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী
অর্থ ও বাণিজ্য

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

Next Post
শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা

শাহজালাল ইসলামী ব্যাংকের ‘এএ+’ ক্রেডিট রেটিং ঘোষণা

Discussion about this post

সর্বশেষ সংবাদ

ডিএসইর পিই রেশিও বেড়েছে ২.৭৪ শতাংশ

ডিএসইতে লেনদেন ৯৮২ কোটি টাকা, কমেছে ১৭২ কোম্পানির দর

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

তিন বছরে বন্ধ প্রায় ৪০০ পোশাক কারখানা: বিজিএমইএ

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

একনেকে ১৭ প্রকল্প উত্থাপন, ১৫টি অনুমোদন: অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

বাঘা শরীফ আবারও চ্যাম্পিয়ন, ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলা ১১৭তম আসর শেষ

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি

ডিজিটাল রূপান্তরে এনআরবি ব্যাংকের বড় পদক্ষেপ, ওরাকল ও ডাটা এজের সঙ্গে চুক্তি




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET