সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
১৩ বৈশাখ ১৪৩৩ | ১০ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

বিএসইসির বিশেষ তদন্ত

লাইসেন্স বাতিলের ঝুঁকিতে ছয় মার্চেন্ট ব্যাংক

Share Biz News Share Biz News
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬.১২:৪২ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
এবার নিজেদের অনিয়ম খুঁজতে বিএসইসির তদন্ত কমিটি
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে শৃঙ্খলা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ছয়টি মার্চেন্ট ব্যাংকের বিরুদ্ধে বিশেষ তদন্ত শুরু করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিধিবিধান অনুসরণে ব্যর্থতা, কার্যক্রমে দুর্বলতা এবং নিয়ন্ত্রক শর্ত পূরণে ঘাটতির অভিযোগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
তদন্তের আওতায় আনা প্রতিষ্ঠানগুলো হলোÑএফএএস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, রুটস ইনভেস্টমেন্ট লিমিটেড, হাল ক্যাপিটাল লিমিটেড, রিভারস্টোন ক্যাপিটাল লিমিটেড, এনডিবি ক্যাপিটাল লিমিটেড এবং ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড।
বিএসইসি সূত্র বলছে, এসব প্রতিষ্ঠানের মধ্যে কয়েকটি দীর্ঘ সময় ধরে কার্যকর ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে পারেনি। পাশাপাশি নিবন্ধন বহাল রাখতে যেসব আর্থিক, কারিগরি ও প্রশাসনিক সক্ষমতা প্রয়োজন, সেগুলোর অনেক ক্ষেত্রেই ঘাটতি পাওয়া গেছে। এ কারণে তাদের নিবন্ধন সনদ বাতিলের বিষয়ে প্রাথমিক পর্যালোচনার অংশ হিসেবে তদন্ত শুরু করা হয়েছে।
এ লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানের জন্য পৃথক তদন্ত কমিটি গঠন করেছে কমিশন। প্রতিটি কমিটিতে দুজন করে কর্মকর্তা রাখা হয়েছে; যারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম খতিয়ে দেখবেন।
জানা গেছে, বিএসইসির মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের প্রতিবেদনের ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত কমিটিগুলো সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকের আর্থিক সক্ষমতা, অভ্যন্তরীণ ব্যবস্থাপনা কাঠামো, আইন মেনে চলার অবস্থা এবং বাজারে তাদের বাস্তব ভূমিকা পর্যালোচনা করবে।
বিশেষভাবে যেসব বিষয় তদন্তে গুরুত্ব পাচ্ছে, তার মধ্যে রয়েছেÑমার্জিন ঋণ সংক্রান্ত বিধিমালা অনুসরণ করা হচ্ছে কি না, ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহারে স্বচ্ছতা রয়েছে কি না, গ্রাহকের তথ্য নিরাপদ রাখা হচ্ছে কি না, পরিচালনা পর্ষদের নিয়মিত সভা অনুষ্ঠিত হচ্ছে কি না এবং কমিশনের নির্ধারিত ফি যথাসময়ে পরিশোধ করা হয়েছে কি না।
এছাড়া বাজার কারসাজি, তথ্য গোপন, আচরণবিধি লঙ্ঘন কিংবা বিনিয়োগকারীদের ক্ষতির কারণ হতে পারেÑএমন কোনো কর্মকাণ্ডে প্রতিষ্ঠানগুলো জড়িত ছিল কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হবে।
বিএসইসি কর্মকর্তারা বলছেন, এটি শুধু নিয়মরক্ষার তদন্ত নয়। বরং পুঁজিবাজারে সক্রিয় মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা মূল্যায়নের অংশ হিসেবে কঠোর নজরদারি চালানো হচ্ছে। তদন্তে গুরুতর অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিলসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রয়োজনে তদন্তের পরিধি আরও বাড়ানো হবে বলেও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। অতিরিক্ত তথ্য-উপাত্ত সংগ্রহের মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
বাজার বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় বা অনিয়মে জড়িত মার্চেন্ট ব্যাংকগুলোর বিরুদ্ধে এই উদ্যোগ ইতিবাচক বার্তা দেবে। এর ফলে পুঁজিবাজারে স্বচ্ছতা বাড়বে এবং বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক ভূমিকা রাখবে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা যাচাই চলছে

Next Post

বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের প্রাণহানি

Related Posts

এসিআই গ্রুপ: ব্রিটিশ রসায়ন থেকে বাংলাদেশের কৃষি মেরুদণ্ডে
শীর্ষ খবর

এসিআই গ্রুপ: ব্রিটিশ রসায়ন থেকে বাংলাদেশের কৃষি মেরুদণ্ডে

সংকটে ব্যবসা ও কৃষি অর্থনীতি
শীর্ষ খবর

সংকটে ব্যবসা ও কৃষি অর্থনীতি

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
দিনের খবর

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

Next Post
বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের প্রাণহানি

বজ্রপাতে সাত জেলায় ১৪ জনের প্রাণহানি

Discussion about this post

সর্বশেষ সংবাদ

এসিআই গ্রুপ: ব্রিটিশ রসায়ন থেকে বাংলাদেশের কৃষি মেরুদণ্ডে

এসিআই গ্রুপ: ব্রিটিশ রসায়ন থেকে বাংলাদেশের কৃষি মেরুদণ্ডে

সংকটে ব্যবসা ও কৃষি অর্থনীতি

সংকটে ব্যবসা ও কৃষি অর্থনীতি

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

সাড়ে ১৩ হাজর কোটি টাকার ১৪ প্রকল্প অনুমোদন

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

বিমার উত্থানে বেড়েছে সূচক ও লেনদেন




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET