শুক্রবার, ১৫ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৮ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা ইসরায়েলের

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৫ মে ২০২৬.৯:৫৬ অপরাহ্ণ
বিভাগ - আন্তর্জাতিক, আন্তর্জাতিক ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
নিউ ইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা ইসরায়েলের
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তিনি বন্দিদের ওপর পরিকল্পিত যৌন নির্যাতন ও ধর্ষণের অভিযোগের বিষয়ে একটি নিবন্ধ প্রকাশের জেরে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার এক যৌথ বিবৃতিতে এই পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
কলামিস্ট নিকোলাস ক্রিস্টফের লেখা ওই নিবন্ধকে ইসরায়েলের সরকার ‘আধুনিক সংবাদমাধ্যমে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে প্রকাশিত এ যাবৎকালের সবচেয়ে জঘন্য ও বিকৃত মিথ্যাগুলোর একটি’ বলে অভিহিত করেছে।
নিবন্ধে ক্রিস্টফ অভিযোগ করে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী, বসতি স্থাপনকারী, অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের জিজ্ঞাসাবাদকারী এবং সর্বোপরি কারারক্ষীদের মাধ্যমে ফিলিস্তিনি পুরুষ, নারী এমনকি শিশুদের ওপরও পদ্ধতিগতভাবে ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়েছে।
নিউইয়র্ক টাইমসের ওই নিবন্ধে ইসরায়েলের ‘সদে তেমান’ আটক কেন্দ্রে ফিলিস্তিনিদের নির্যাতনের ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। সেখানে একজন বন্দিকে গণধর্ষণের অভিযোগে কয়েকজন ইসরায়েলি সৈন্যকে আটকের ঘটনার কথা উল্লেখ করে ক্রিস্টফ বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং ইসরায়েলি বন্দিশালায় এটি নিয়মিত চর্চায় পরিণত হয়েছে।
ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় যে পদ্ধতিগত যৌন সহিংসতা চালিয়েছিল, সে-সংক্রান্ত ইসরায়েলের একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশের ঠিক আগেই নিউইয়র্ক টাইমস উদ্দেশ্যমূলকভাবে ক্রিস্টফের নিবন্ধটি প্রকাশ করেছে।
‘ইসরায়েলি ওই প্রতিবেদন নিয়ে কয়েক মাস আগেই সংবাদমাধ্যমটির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা সেটি গুরুত্ব না দিয়ে উল্টো ইসরায়েলকে হেয় করতে এই নিবন্ধ প্রকাশ করেছে।’ নিকোলাস ক্রিস্টফ বলেছেন, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও দীর্ঘদিন ধরে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনিদের ওপর চলা নির্যাতনের বিষয়ে উদ্বেগ জানিয়ে আসছে।
তবে ইসরায়েল সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন প্রচারণা বলে দাবি করেছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি ভারতের

Next Post

আমাদের শিক্ষকদের জন্য একটি নতুন লড়াই

Related Posts

ট্রাম্প-শি শীর্ষ বৈঠকেও অগ্রগতি অনিশ্চিত
আন্তর্জাতিক

ট্রাম্প-শি শীর্ষ বৈঠকেও অগ্রগতি অনিশ্চিত

আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি ভারতের
আন্তর্জাতিক

আমিরাতের সঙ্গে প্রতিরক্ষা ও জ্বালানি চুক্তি ভারতের

আন্তর্জাতিক

ভারতে বাড়ল পেট্রোল ডিজেলের দাম

Next Post
আমাদের শিক্ষকদের জন্য একটি নতুন লড়াই

আমাদের শিক্ষকদের জন্য একটি নতুন লড়াই

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET