শনিবার, ১৬ মে, ২০২৬
১ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ২৯ জিলকদ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

‘কোরআন-হাদিসের আলোকে বিজ্ঞান ব্যবহার করা সময়ের দাবি’

Share Biz News Share Biz News
শুক্রবার, ১৫ মে ২০২৬.১০:০৫ অপরাহ্ণ
বিভাগ - শিক্ষা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
‘কোরআন-হাদিসের আলোকে বিজ্ঞান ব্যবহার করা সময়ের দাবি’
3
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

শিক্ষা ডেস্ক: কোরআন-হাদিসের আলোকে বিজ্ঞানকে ব্যবহার করে মুসলিমদের জাগিয়ে তোলা সময়ের দাবি বলে মন্তব্য করেছেন সংবিধান বিশেষজ্ঞ ও সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার এবিএম ছিদ্দিকুর রহমান খান। দারুননাজাত একাডেমির তৃতীয় ইবনে সিনা বিজ্ঞান মেলা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গতকাল শুক্রবার সকালে একাডেমিতে এ অনুষ্ঠান হয়।
ছিদ্দিকুর রহমান খান বলেন, ‘মুসলিম সমাজের বড় একটি অংশ আধুনিক বিজ্ঞান থেকে দিন দিন পিছিয়ে পড়ছে। পবিত্র কোরআন ও প্রিয় রাসুলের হাদিসের আলোকে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি, পদ্ধতি ও প্রয়োগ পুনর্বিন্যাস করে তাদের জাগিয়ে তোলা সময়ের দাবি। মুসলিমদের বিজ্ঞান চর্চা মানে পশ্চিমা বিজ্ঞানকে প্রত্যাখ্যান নয়, বরং এর সঙ্গে ইসলামি মূল্যবোধের সমন্বয় ঘটানো।’
সুপ্রিমকোর্টের আইনজীবী বলেন, ‘আজকের বিজ্ঞান শিক্ষা ব্যাপকভাবে পশ্চিমা মডেলের ওপর নির্ভরশীল, তাই সেখানে ইসলামি দার্শনিক তত্ত্বের মাধ্যমে ভারসাম্য আনা জরুরি। এটি আমাদের পরিবেশ, সামাজিক ন্যায়বিচার ও নৈতিকতার প্রতি দায়িত্বশীল করে তুলবে।’
সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাহীন আহমেদ বলেন, ‘বিজ্ঞানের আজকের উত্থান ও উন্নয়নের পেছনে মৌলিক ভূমিকা পূর্ববর্তী মুসলিম মনীষীদের। বিজ্ঞানকে উন্নতির চরম শিখরে পৌঁছানোর গোড়ার কারিগর তারা। মুসলিমদের কাছে বর্তমান বিশ্ব শুধু ঋণী নয়, বরং বিজ্ঞানের উত্থানে মুসলমানদের সংস্কৃতিও বেশ প্রভাব রেখেছে। আধুনিক বিজ্ঞানের পথের সূচনায়ও রয়েছে মুসলমানদেরই অবদান।’
দারুননাজাত একাডেমির সিইও নাজমুল ইসলাম বলেন, ‘মুসলিমদের হাতে যতদিন জ্ঞান-বিজ্ঞান ছিল ততদিন নেতৃত্বেও তারাই ছিল। দেখুন, ফেসবুক তৈরি করেছেন মার্ক জাকারবার্গ। ভালো দিকের পাশাপাশি বর্তমানে ফেসবুকের অসংখ্য বাজে দিকও রয়েছে। যদি কোনো মুসলিম বিজ্ঞানী ফেসবুক তৈরি করতেন, তাহলে অন্তত কিছু নেতিবাচক দিক থেকে বাঁচা যেত। পরিবার, সমাজ ও রাষ্ট্রকেও বাঁচানো যেত।’
নাজমুল ইসলাম বলেন, ‘বিশ্বব্যাপী এখন ভয়াবহ রোগ ক্যানসার। আমরা যদি ক্যানসারের শতভাগ সুচিকিৎসা উদ্ভাবন করতে পারি তাহলেও জগৎ মুসলিমদের স্মরণে রাখবে। অসুমলিমরা জ্ঞান-বিজ্ঞানকে প্রতিনিয়ত কাজে লাগিয়ে বাধা-বিপত্তিকে জয় করছে। এদিক থেকে বর্তমানে মুসলিমরা পিছিয়ে। এমনকি করোনা মহামারির সময়ও মুসলিমরা স্মরণীয় কিছু করতে পারেনি। অথচ প্রয়োজন ছিল।’
বিজ্ঞানমেলায় উপস্থাপিত কয়েকটি প্রজেক্ট হলো: গ্রাভিটি এনার্জি প্রোজেক্ট (মাধ্যাকর্ষণ শক্তি প্রকল্প)। এই প্রকল্পে দেখানো হয়েছে, কীভাবে মাধ্যাকর্ষণ বল ব্যবহার করে বিদ্যুৎ উৎপন্ন করা যায়। উঁচুতে রাখা ভার নিচে নামার সময় মোটর ঘুরিয়ে বিদ্যুৎ তৈরি করে। এটি নবায়নযোগ্য শক্তির একটি সহজ ও কার্যকর উদাহরণ।
হিউম্যান রেসপিরেটরি সিস্টেম (মানুষের শ্বসনতন্ত্র): এই মডেলে মানুষের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া দেখানো হয়েছে। নাক দিয়ে বায়ু প্রবেশ করে ফুসফুসে পৌঁছে, যেখানে অক্সিজেন রক্তে মিশে যায় এবং কার্বন ডাই-অক্সাইড বের হয়ে আসে। ডায়াফ্রাম এই পুরো প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বায়োগ্যাস প্রোডাকশন (বায়োগ্যাস উৎপাদন): এই প্রকল্পে দেখানো হয়েছে কীভাবে গোবর ও জৈব বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করা হয়। অক্সিজেনবিহীন পরিবেশে ব্যাকটেরিয়া বর্জ্য পচিয়ে মিথেন গ্যাস উৎপন্ন করে। এই গ্যাস রান্না ও বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা যায় এবং অবশিষ্টাংশ জৈব সার হিসেবে কাজে লাগে।
আইওটি-বেইজড হোম অটোমেশন (আইওটি-ভিত্তিক স্মার্ট হোম অটোমেশন): এই প্রকল্পে মোবাইল ফোনের মাধ্যমে ঘরের লাইট ও ফ্যান দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। মাইক্রোকন্ট্রোলার ও ইন্টারনেটের সাহায্যে এটি কাজ করে। এটি সময় ও বিদ্যুৎ সাশ্রয় করে এবং ঘরকে আরও স্মার্ট ও নিরাপদ করে তোলে।
ফায়ার ফাইটিং রোবট কার (অগ্নিনির্বাপক রোবট কার): এই রোবটটি আগুন শনাক্ত করে স্বয়ংক্রিয়ভাবে পানি ছিটিয়ে আগুন নেভাতে পারে। এতে ফ্লেম সেন্সর, পানির পা¤‹ এবং মোটরচালিত গাড়ি ব্যবহার করা হয়েছে। এটি ঝুঁকিপূর্ণ স্থানে মানুষের পরিবর্তে কাজ করে নিরাপত্তা বৃদ্ধি করতে পারে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

রাকসুর উদ্যোগে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা

Next Post

এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে আমানত ও লেনদেন

Related Posts

রাকসুর উদ্যোগে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা
শিক্ষা

রাকসুর উদ্যোগে প্রথমবারের মতো নারী উদ্যোক্তা মেলা

পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস
শিক্ষা

পরিমার্জন হচ্ছে ২০২৭ সালের পাঠ্যবই, ফিরছে প্রকৃত ইতিহাস

আমাদের শিক্ষকদের জন্য একটি নতুন লড়াই
শিক্ষা

আমাদের শিক্ষকদের জন্য একটি নতুন লড়াই

Next Post
এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে আমানত ও লেনদেন

এজেন্ট ব্যাংকিংয়ে বাড়ছে আমানত ও লেনদেন

Discussion about this post

সর্বশেষ সংবাদ

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

‘ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনে বাধ্য করল পুলিশ’

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সমঝোতা সই

আমাদের লক্ষ্য গ্রামের মানুষকে স্বাবলম্বী করা : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী চাঁদপুর যাচ্ছেন আজ

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

স্বতন্ত্র পরিচালক থেকে অডিট সবখানে কড়াকড়ি

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়

সরকার পুঁজিবাজারকে আরও বিনিয়োগবান্ধব করতে চায়




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET