নিজস্ব প্রতিবেদক: দেশে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টায় দেশের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত ১৭ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সঞ্চালন করা হয়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের নতুন মাইলফলক।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড ছিল ১৬ হাজার ৭৯৪ মেগাওয়াট। ২০২৫ সালের ২৩ জুলাই সেই রেকর্ড গড়া হয়েছিল। সর্বশেষ উৎপাদন আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে ৪০৬ মেগাওয়াট।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, চলমান তীব্র তাপপ্রবাহের কারণে সারা দেশে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের সময়ে আবাসিক এলাকায় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি), ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের ব্যবহার বেড়ে যাওয়ায় বিদ্যুতের চাহিদা আরও বৃদ্ধি পায়।
বিদ্যুৎ খাত সংশ্লিষ্টরা বলছেন, বাড়তি চাহিদা মোকাবিলা করে রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন দেশের বিদ্যুৎ ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির ইতিবাচক দৃষ্টান্ত। একই সঙ্গে উৎপাদন, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার সমন্বিত কার্যক্রমও এ সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
তাদের মতে, ভবিষ্যতে বিদ্যুতের ক্রমবর্ধমান চাহিদা পূরণে অবকাঠামোগত উন্নয়ন ও জ্বালানি সরবরাহের ধারাবাহিকতা বজায় রাখা বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে।
প্রিন্ট করুন











Discussion about this post