দেশব্যাপী সিএমএসএমই (কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) খাতে বিনিয়োগ সম্প্রসারণ এবং উদ্যোক্তা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ‘ক্লাস্টার ফাইন্যান্সিং স্কিম’ এবং ‘ফাইন্যান্সিয়াল সেক্টর ফান্ড ফর দ্য ডেভেলপমেন্ট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস (এফএসএফডিএমএসএমই)’ নামে দুটি পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে। গত ১৮ মে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ। চুক্তি স্বাক্ষর শেষে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক এমএম সাইফুল ইসলাম চুক্তিপত্র গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকটির এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিম। বিজ্ঞপ্তি
প্রিন্ট করুন











Discussion about this post