শুক্রবার, ২২ মে, ২০২৬
৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | ৫ জিলহজ ১৪৪৭
  • ♦ বাংলা টেক্সট কনভার্টার
শেয়ার বিজ
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
➔ ই-পেপার
No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ
No Result
View All Result
শেয়ার বিজ
No Result
View All Result

আফতাব অটোমোবাইলস

চেয়ারম্যানসহ ৭ জনের ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা

Share Biz News Share Biz News
শুক্রবার, ২২ মে ২০২৬.১:০৫ পূর্বাহ্ণ
বিভাগ - দিনের খবর, প্রথম পাতা ➔ প্রিন্ট করুন প্রিন্ট করুন
A A
চেয়ারম্যানসহ ৭ জনের ১ কোটি ৩৫ লাখ  টাকা জরিমানা
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Linkedin

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘আফতাব অটোমোবাইলস লিমিটেড’ ঘোষিত নগদ লভ্যাংশ সম্পূর্ণ পরিশোধে ব্যর্থ হওয়ায় কোম্পানির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত ১৯ মে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ১০১৪তম কমিশন সভায় অন্যদের মধ্যে বর্ণিত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিএসইসির সূত্রটি জানায়, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ‘আফতাব অটোমোবাইলস লিমিটেড’ ৩০ জুন সমাপ্ত অর্থবছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে। কিন্তু কোম্পানিটি উক্ত মোট ৭ কোটি ৪৫ লাখ ৯৫ হাজার ৪৬৪ টাকার নগদ লভ্যাংশের মধ্যে ৬ কোটি ২৯ লাখ ১৩ হাজার ৮১৪ টাকা ৩৩ পয়সা পরিশোধ করে এবং বাকি ১ কোটি ১৬ লাখ ৮১ হাজার ৬৪৯ টাকা ৬৭ পয়সা পরিশোধে ব্যর্থ হয়।

কমিশন কর্তৃক আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে উক্ত অপরিশোধিত নগদ লভ্যাংশ পরিশোধ করতে হবে মর্মে আদেশ জারির সিদ্ধান্ত গৃহীত হয়। উল্লিখিত সময়ে অবণ্টিত লভ্যাংশ বণ্টনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের উক্ত সময় অতিবাহিত হওয়ার পরবর্তী ৭ দিনের মধ্যে অর্থদণ্ডে দণ্ডিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

দণ্ডিত ব্যক্তিরা হলেনÑচেয়ারম্যান শফিউল ইসলাম ৩০ লাখ টাকা, পরিচালক খালেদা ইসলাম ২০ লাখ টাকা, পরিচালক সাজেদুল ইসলাম ২০ লাখ টাকা, পরিচালক ফারহানা ইসলাম ২০ লাখ টাকা, ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম ৩০ লাখ টাকা, তৎকালীন প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) ১০ লাখ টাকা এবং তৎকালীন কোম্পানি সেক্রেটারি ৫ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, উক্ত অর্থদণ্ড দণ্ডিত ব্যক্তিদের ব্যক্তিগত দায় হিসেবে পরিশোধের এবং নির্ধারিত সময়ে অর্থদণ্ড পরিশোধে ব্যর্থতায় প্রতিদিনের জন্য অতিরিক্ত ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করারও সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া উক্ত অর্থদণ্ডের ফলে অবণ্টিত লভ্যাংশ পরিশোধের দায় হতে কোম্পানি অব্যাহতি পাবে না বলেও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

প্রিন্ট করুন প্রিন্ট করুন
Previous Post

জেনেক্স ইনফোসিসের ৮ জনকে জরিমানা

Next Post

সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে উত্থান

Related Posts

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার
দিনের খবর

সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে উত্থান

তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে  নামছে ডিএসই-বিএসইসি
দিনের খবর

জেনেক্স ইনফোসিসের ৮ জনকে জরিমানা

চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকে বিনিয়োগকারীদের তালা
প্রথম পাতা

জমানো টাকা থাকার পরও মানবেতর জীবনযাপন

Next Post
পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে উত্থান

Discussion about this post

সর্বশেষ সংবাদ

পতনের বৃত্তে ঘুরপাক খাচ্ছে পুঁজিবাজার

সপ্তাহের শেষ দিনে পুঁজিবাজারে উত্থান

চেয়ারম্যানসহ ৭ জনের ১ কোটি ৩৫ লাখ  টাকা জরিমানা

চেয়ারম্যানসহ ৭ জনের ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা

তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তে  নামছে ডিএসই-বিএসইসি

জেনেক্স ইনফোসিসের ৮ জনকে জরিমানা

চট্টগ্রামে একীভূত ৫ ব্যাংকে বিনিয়োগকারীদের তালা

জমানো টাকা থাকার পরও মানবেতর জীবনযাপন

ঢাকায় তিন শিশুর মৃত্যু থামছে না হামে মৃত্যু

হামে আরও সাত শিশুর মৃত্যু, নতুন শনাক্ত ২০৮




 

আর্কাইভ অনুসন্ধান

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

প্রকাশক ও সম্পাদক ✍ মীর মনিরুজ্জামান

তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৪৮

একটি শেয়ার বিজ প্রাইভেট লি. প্রতিষ্ঠান

(প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। প্রয়োজন আইনগত ব্যবস্থা নেয়া হবে)

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়

বিএসইসি ভবন (১০ তলা) ॥ ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ ॥ ☎ 01720123162, 01768438776

  • ♦ বাংলা টেক্সট কনভার্টার

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET

No Result
View All Result
  • ☗
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারা বাংলা
  • পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • পুঁজিবাজার
    • সম্পাদকীয়
    • ফিচার
  • রাজনীতি
  • তথ্য-প্রযুক্তি
  • স্পোর্টস
  • বিনোদন
  • শিক্ষা
  • স্বাস্থ্য
  • অর্থ ও বাণিজ্য
    • করপোরেট কর্নার
    • মূল্য সংবেদনশীল তথ্য
  • ফটো গ্যালারি
  • পুরনো নিউজ

Copyright © 2025 Daily Share Biz All right reserved. Developed by WEBSBD.NET