আইটিএফসি অ্যাওয়ার্ড পেল সিটি ব্যাংক

সিটি ব্যাংক সম্প্রতি ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন থেকে ‘আইটিএফসি ট্রেড ফাইন্যান্স ডিল অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছে। সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন আইটিএফসি’র সিওও নাজিব নুরডালির কাছ থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন। আইটিএফসির এশিয়া ও মিডিলইস্টের ডিভিশন ম্যানেজার আব্দুল আলীম, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান মোহম্মদ ইফতেখার আলম, সিটি ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও মোহাম্মদ মাহবুবুর রহমান, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের প্রধান হাসান শরীফ আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি