ইসলামী ব্যাংক ট্রেনিং অ্যান্ড রিসার্চ একাডেমির (আইবিটিআরএ) উদ্যোগে ‘অডিটিং ফর অ্যাচিভিং এক্সিলেন্স ইন ব্যাংকিং অপারেশন্স’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে কর্মশালা উদ্বোধন করেন। আইবিটিআরএ’র অধ্যক্ষ মো. নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার বিভিন্ন সেশন পরিচালনা করেন ব্যাংকের এএমডি মো. আলতাফ হুসাইন, ডিএমডি মো. নাইয়ার আজম, ইভিপি মোহাম্মদ ইয়াকুব আলী, মো. রাজা মিয়া, নাজমুস সাকিব মো. রেজাউর রহমান ও মোহাম্মদ নেয়ামত উল্লাহ। ব্যাংকের অডিট অ্যান্ড ইনস্পেকশন ডিভিশনের ১০০ জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন। বিজ্ঞপ্তি




