আইবিসিএফ টাস্ক কমিটির ৩৯তম সভা অনুষ্ঠিত

আইবিসিএফের টাস্ক কমিটির ৩৯তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় কমিটির চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী সভাপতিত্ব করেন। সভায় আগামী ৯ এপ্রিল অনুষ্ঠেয় জাতীয় সেমিনারের বিভিন্ন বিষয়সহ ইসলামিক ব্যাংকিং বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑআইবিসিএফের ভাইস-চেয়ারম্যান একেএম নূরুল ফজল বুলবুল, সোশ্যাল ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. সাইদুর রহমান, যমুনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মো. আব্দুর রহমান সরকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম, এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফিরোজ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি