এমটিবির বোর্ড সভা ২৮ এপ্রিল

পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি) বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৮এপ্রিল বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পর্যালোচনা ও অনুমোদন করা হতে পারে।

আর্থিক প্রতিবেদন অনুমোদনের পর তা বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা হবে।