পুঁজিবাজারে কার্যরত ব্রোকারেজ প্রতিষ্ঠান পদ্মা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড তাদের দুই অনুমোদিত প্রতিনিধিকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই ট্রেক নম্বর ২৪৭ এর আওতাধীন প্রতিষ্ঠানটি তাৎক্ষণিক কার্যকারিতার ভিত্তিতে প্রতিনিধি দুইজনকে প্রত্যাহার করেছে। প্রত্যাহারকৃত প্রতিনিধিরা হলেন— শেখ মো. আসাদুজ্জামান এবং মো. জাহিদুর রহমান।




