ক্রীড়া ডেস্ক: ইংল্যান্ডের মাটিতে গত বছর ভারত-পাকিস্তান ফাইনালের মধ্যে দিয়ে শেষ হয়েছিল জমজমাট চ্যাম্পিয়নস লিগের আসর। তারপর এ টুর্নামেন্ট থেকে মুখ ফিরিয়ে নিয়েছে আইসিসি। ২০২১ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির জায়গায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি আয়োজন করবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যে কারণে ক্রিকেটপ্রেমীরা পরপর দুই বছর দেখতে পারে টি-টোয়েন্টির বিশ্ব আসর।
২০২১ সালে ভারতে হওয়ার কথা ছিল পরবর্তী চ্যাম্পিয়নস ট্রফি। কিন্তু সে সিদ্ধান্ত থেকে সেরে এসেছে আইসিসি। ওই টুর্নামেন্টের বদলে সে সময় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০২০ সালে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে অস্ট্রেলিয়ায়। গতকাল কলকাতায় আইসিসির সভায় চূড়ান্ত হয়েছে সিদ্ধান্ত আইসিসির।
২০১৬ সালে সবশেষ ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এরপরই আইসিসি ঠিক করেছিল এ টুর্নামেন্ট হবে চার বছর পর পর। কিন্তু ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি সরে এলো সে সিদ্ধান্ত থেকে। গতকাল এ ব্যাপারে সংস্থাটি জানিয়েছে, বেশি দলকে বিশ্ব আসরে খেলার সুযোগ দিতেই এ পরিবর্তন। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয় ১৬ দল, চ্যাম্পিয়ন্স
ট্রফিতে ৮টি।
গতকাল আইসিসির সভায় নির্ধারিত হয়েছে ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত ভবিষ্যৎ সফরসূচি। উল্লেখযোগ্য আসরের সূচি পাঠকদের জন্য দেওয়া হলো নিচে।
আইসিসি ক্রিকেট বিশ্বকাপ: ২০১৯, ২০২৩
আইসিসি ওয়ার্ল্ড টি-টোয়েন্টি: ২০২০, ২০২১
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ: প্রথম চক্র – ২০১৯-২০২১; দ্বিতীয় চক্র- ২০২১-২০২৩
বিশ্বকাপের বাছাই লিগ: ২০২০-২০২২




