চট্টগ্রামের সীতাকুণ্ডের মহাদেবপুরে গতকাল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী শাখাটি উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান শাহ, চট্টগ্রাম উত্তরের আঞ্চলিক প্রধান মোহাম্মদ হাফিজুর রহমান, চট্টগ্রাম দক্ষিণের আঞ্চলিক প্রধান মোহাম্মদ কামাল উদ্দিন, সীতাকুণ্ড শাখার ব্যবস্থাপক কাজী মুহাম্মদ আসিফ আমান, সীতাকুণ্ড পৌর সদর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সীতাকুণ্ড কামিল এমএ মাদরাসার সহসভাপতি আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




