সাউথইস্ট ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ৬৬১তম বোর্ড সভা গতকাল অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির এতে সভাপতিত্ব করেন। সভায় পরিচালনা পর্ষদের নতুন পরিচালক আঞ্জুমান আরা শহীদকে অভিনন্দন জানিয়ে বরণ করে নেন ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন দুলুমা আহমেদ, পরিচালক জোসনা আরা কাশেম এবং ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন। এ সময় ব্যাংকের পরিচালক বে-লিজিংয়ের পক্ষে এম. মনিরুজ্জামান খান, নাসির উদ্দিন আহমেদ, এশিয়া ইন্স্যুরেন্সের পক্ষে মো. রফিকুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক সৈয়দ সাজেদুল করিম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি