সাউথইস্ট ব্যাংক ও আক্তার প্রোপার্টিজের মধ্যে চুক্তি স্বাক্ষর

সাউথইস্ট ব্যাংক লিমিটেড এবং আক্তার প্রোপার্টিজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে। সমঝোতা চুক্তির অধীনে আক্তার প্রোপার্টিজের গ্রাহকরা আকর্ষণীয় রেটে এবং আনুষঙ্গিক সব সুবিধাসহ সাউথইস্ট ব্যাংকের হোম লোন সুবিধা পাবেন। সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসেন এবং আকতার প্রোপার্টিজের ব্যবস্থাপনা পরিচালক মো. আক্তার বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুম উদ্দীন খান এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিজ্ঞপ্তি