এনসিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে কুষ্টিয়ার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে। এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব আলমের সভাপতিত্বে কুষ্টিয়ার ডিসি মো. এহেতেশাম রেজা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুষ্টিয়া জেলার প্রান্তিক কৃষকের মাঝে সম্প্রতি বিভিন্ন প্রকারের বীজ, সার ও কীটনাশক বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার পার্থ প্রতিম শীল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. হায়াত মাহমুদ এবং ওয়েব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মহসীন আলী এ সময় বিশেষ অতিথি ছিলেন। এছাড়া এনসিসি ব্যাংকের এসইভিপি মো. মনিরুল আলম, সিআরএম ডিভিশনের এসভিপি মুহাম্মদ শাহিদুল ইসলামসহ কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি




